• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন

নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৩০ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

সারাবছর সংবাদ সংগ্রহের ব্যস্ততা, ঘটনাস্থলে ছুটে চলা আর নিউজ পাঠানোর প্রতিযোগিতার বাইরে একদিনের জন্য আনন্দ-আড্ডায় মেতে উঠলেন নারায়ণগঞ্জের টেলিভিশন সাংবাদিকরা।

‘একসঙ্গে পথচলা, একসঙ্গে ভালো থাকা, এই প্রত্যয়কে সামনে রেখে নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ও আনন্দ ভ্রমণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) নারায়ণগঞ্জের বন্দরের বালুরচর এলাকার আনন্দ রিভারভিউ পার্ক অ্যান্ড রিসোর্টে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

২০২১ সালে যাত্রা শুরু করা সংগঠনটির বর্তমানে সদস্য সংখ্যা ৩৭ জন। অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের পাশাপাশি জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরাও অংশ নেন। দিনব্যাপী আয়োজনে ছিল খেলাধুলা,আড্ডা ও আনন্দের নানা আয়োজন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা।

নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আনিসুর রহমান জুয়েল-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শওকত আলী সৈকত-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক আহমেদুর রহমান তনু, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, সিনিয়র ইকোনোমিক রিপোর্টার ফজলুল বারী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

অনুষ্ঠানে আব্দুস সালাম বলেন, টেলিভিশন সাংবাদিকদের সার্বক্ষণিক ব্যস্ততার মধ্যে বিনোদনের সুযোগ খুবই কম। আজকের এই আয়োজন আমাদের কিছুটা স্বস্তি দিয়েছে। এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও ঐক্য আরও দৃঢ় করবে।

প্রধান অতিথি অ্যাডভোকেট আবুল কালাম বলেন,ভাইরাল হওয়ার প্রতিযোগিতায় না ছুটে সাংবাদিকদের সঠিক, নির্ভুল ও তথ্যনির্ভর সংবাদ পরিবেশনে আরও সতর্ক হতে হবে। একটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকতার পেশার মর্যাদা ও মান উন্নত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কেউ যেন এই গুরুত্বপূর্ণ পেশাকে কলুষিত করতে না পারে, সে বিষয়ে সাংবাদিক সমাজকেই সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

দিনভর হাসি-আড্ডা, খেলাধুলা ও শুভেচ্ছা স্মারক আয়োজনে মুখর ছিল পুরো অনুষ্ঠান। সংবাদ সংগ্রহের প্রতিদিনের ব্যস্ততার মাঝে এমন আয়োজন সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করবে এমন প্রত্যাশা আয়োজকদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা