• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান ডিসির নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান ডিসির নবীগঞ্জে সুবাইতা ফাউন্ডেশন আয়োজিত শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচী জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ : ডিসি মো,রায়হান কবির এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ PM to visit Chattogram tomorrow, Seven venues ready; security tightened in Banshkhali, Fatikchhari and Hathazari নারায়ণগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার ৫ এমপি ও ব্যবসায়ী মহলের প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা প্রশাসনের সাত ভেন্যু সহ সকল প্রস্তুতি সম্পন্ন : ডিসি জাহিদ প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ১১ আগস্ট নারায়ণগঞ্জে গণমিছিল এ যোগদানের আহ্বান মাসুমের চট্টগ্রামের ডিসি হতে ৬৯ কোটির দুর্নীতি, ফাঁস হলো উপসচিব সালাহউদ্দিন আহমেদ এর ‘সম্মতিপত্র’

নবীগঞ্জে সুবাইতা ফাউন্ডেশন আয়োজিত শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচী

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৯ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

দেশের স্বার্থে, গণমানুষের কল্যাণে বেকারত্ব দূরীকরণ এবং দক্ষ জনশক্তি বৃদ্ধি করতে নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে তিনটি বিভাগে প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করেছে সুবাইতা ফাউন্ডেশন।

শনিবার (৮ আগষ্ট) সকাল ১১ট হতে দুপুর ২টা পর্যন্ত বন্দর থানাধীন নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে সম্পূর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

ও-ই প্রশিক্ষণ কর্মসূচীতে মোট ১৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। টেইলারিং ও ফ্যাশন ডিজাইনিং বিভাগে ৫৫ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করেন- সুবর্না আক্তার। বেকিং ও পেস্ট্রি বিভাগে ৬৩ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করেন- রোকেয়া ইসলাম। হ্যান্ডিক্রাফট ও হোম ডেকোর প্রোডাক্টস মেকিং বিভাগে ৫৭ জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ প্রদান করেন- মাসাবা আক্তার।

সুবাইতা ফাউন্ডেশন এর চেয়ারম্যান সুবর্না আক্তার সোনালী বলেন- আমাদের বিশ্বাস, একটি দেশের ভবিষ্যৎ শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার উপর নির্ভর করে না; শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা, সৃজনশীলতা এবং উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রজীবন থেকেই যদি একজন শিক্ষার্থী নতুন কোনো দক্ষতা অর্জন করে এবং সে-ই দক্ষতাকে ভবিষ্যতে আয়ের উৎসে পরিণত করার সুযোগ পায়। তাহলে তার আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার সম্ভাবনা দুটোই বৃদ্ধি পায়।

তিনি আরও বলেন- সুবাইতা ফাউন্ডেশন এর অন্যতম লক্ষ্য হলো- বেকারত্ব হ্রাস, দক্ষ জনশক্তি তৈরী এবং তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা শুধু চাকরির প্রত্যাশী না হয়ে, ভবিষ্যতে নিজেরাই উদ্যোক্তা হয়ে উঠুক এবং অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ তৈরিী করুক।

ও-ই সংগঠনের চেয়ারম্যান আরও বলেন- একই সঙ্গে তরুণ প্রজন্মকে ছোটবেলা থেকেই সৃজনশীল, ইতিবাচক ও উৎপাদনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরী। এর মাধ্যমে তারা মাদক, অপরাধ, অপসংস্কৃতি ও অন্যান্য ক্ষতিকর অভ্যাস হতে দূরে থেকে নিজেদের ভবিষ্যৎকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। আমরা বিশ্বাস করি, একজন তরুণের হাতে যদি একটি দক্ষতা থাকে, তার মনে যদি একটি স্বপ্ন থাকে এবং সে-ই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ থাকে, তাহলে সে শুধু নিজের জীবনই পরিবর্তন করতে পারে না; সমাজ ও দেশের জন্যও ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

সুবর্না আক্তার সোনালী আরও বলেন- আজকের এ-ই প্রশিক্ষণ কর্মসূচী আমাদের সে-ই বৃহত্তর উদ্যোগেরই একটি অংশ। আমরা চাই, আজ যে দক্ষতার বীজ শিক্ষার্থীদের মধ্যে বপন করা হলো, আগামী দিনে তা আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং একটি দক্ষ ও আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ে তোলার ভিত্তি হিসেবে কাজ করুক।

পরিশেষে তিনি নবীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ এর কর্তৃপক্ষ, শিক্ষকবৃন্দ, প্রশিক্ষক এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও সুবাইতা ফাউন্ডেশন নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটিতে দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরীর কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা করি।

উল্লেখ্য, বাংলাদেশ যৌথ মূলধন কোম্পানী হতে নিবন্ধিত সুবাইতা ফাউন্ডেশন একটি সমাজ সেবা ও গণ উন্নয়নমূলক সংগঠন। যার রেজিষ্ট্রেশন নং- এস.- ১৪৭০০/২০২৬। এ-ই সংগঠনটি ২০২৩ সালে প্রতিষ্ঠা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা