• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Headline
অসচ্ছল সেলিনা বেগমকে স্বাবলম্বী করে তুলতে ইলেকট্রনিক সেলাই মেশিন উপহার দিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন কুষ্টিয়ায় মাদক,জুয়া,চোরাচালানমুক্ত শান্তিপূর্ণ কুষ্টিয়া গড়ার অঙ্গীকার ডিআইজির, সাংবাদিকদের সহযোগিতা চাইলেন পুলিশ সুপার কুষ্টিয়ায় ডিআইজি মোস্তাফিজুর রহমানের আগমন উপলক্ষে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর শান্তিপূর্ণ ও সুশৃংখলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ডিসি জাহিদুল ইসলাম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মরণে আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান ডিসির নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান ডিসির নবীগঞ্জে সুবাইতা ফাউন্ডেশন আয়োজিত শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচী জাতীয় মৎস্য পক্ষের প্রস্তুতি সভায় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে আজ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশ : ডিসি মো,রায়হান কবির এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ

এডিটরস ক্লাব বাংলাদেশ এর চেয়ারম্যান নজরুল ইসলাম তমিজীর সাথে জহিরুল ইসলাম বিদ্যুতের সৌজন্যে সাক্ষাৎ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩০ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

আজ শনিবার নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে “সোনারগাঁও সাহিত্য কুটিরের অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬” জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম এমপি।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন এডিটরস ক্লাব বাংলাদেশের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক চিন্তা গবেষণা কেন্দ্রের সভাপতি কনি মো, নজরুল ইসলাম তমিজী।

অনুষ্ঠানের ফাঁকে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটের সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ মো: নজরুল ইসলাম তমিজীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দুই নেতার মধ্যে দেশের বর্তমান ও ভবিষ্যৎ পরিস্থিতি এবং সাংবাদিকতার নানা দিক নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

এ সময় মো: নজরুল ইসলাম তমিজী বলেন, বর্তমান সময়ে দেশের বাস্তবতা তুলে ধরতে সাংবাদিকদের নিরপেক্ষতা ও দায়িত্বশীলতার কোনো বিকল্প নেই। সাহিত্য ও সাংবাদিকতা হাতে হাত রেখে সমাজকে আলোকিত করতে পারে। সোনারগাঁও সাহিত্য কুটিরের মতো প্ল্যাটফর্ম তরুণ লেখকদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে।

জবাবে এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। বর্তমান প্রেক্ষাপটে সত্য প্রকাশের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আসছে, তা মোকাবিলা করে পেশাদারিত্ব ধরে রাখতে হবে। নারায়ণগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে সাহিত্য কুটিরের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং সব ধরনের সহযোগিতা থাকবে আমাদের পক্ষ থেকে।

অনুষ্ঠানে জেলা-উপজেলার কনি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সংগঠনের অভিষেক উপলক্ষে গুণীজনদের সংবর্ধনাও দেওয়া হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, সোনারগাঁও সাহিত্য কুটির ভবিষ্যতে নারায়ণগঞ্জের সাহিত্য-সংস্কৃতি চর্চাকে আরও বেগবান করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা