• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Headline
আন্তর্জাতিক সংগঠন এনপিজেএ বাংলাদেশ কমিটির প্রধান উপদেষ্টা হলেন এডভোকেট মাহবুবুর রহমান মাসুম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়ী কুষ্টিয়ায় পুলিশ সুপার জসিম উদ্দিন ও পুনাক সভানেত্রী ক্যামেরার লেন্সে পৃথিবীর সৌন্দর্য বিশ্ব ফটোগ্রাফি দিবস সকলকে শুভেচ্ছা : মাহমুদ হাসান কচি কেউ এসেছেন স্ত্রীর চিকিৎসায়, কেউ বাঁচার আশায়—সবার পাশে ‘মানবিক ডিসি’ জাহিদ নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানিতে সেবাপ্রার্থীদের অভিযোগ তাৎক্ষণিক নিষ্পত্তির নির্দেশ ডিসির সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ গুণী সাংবাদিক সম্মাননা স্মারক পেলেন এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আড়াইহাজারে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ২৩ তম রাষ্ট্রপতি নির্বাচন কাভার করবেন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ সম্পাদক ইব্রাহীম খলিল ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ মিশনপাড়াবাসী, তীব্র জনদুর্ভোগ

খাদ্যের অভাবে দিশেহারা শিয়াল, সোনারগাঁওজুড়ে আতঙ্ক

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৪৬ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ  সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নে সম্প্রতি শিয়ালের অস্বাভাবিক আচরণ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, খাদ্যের সংকটে পড়ে শিয়াল গৃহপালিত পশু-পাখি, হাঁস-মুরগির ওপর আক্রমণ করছে। এমনকি কিছু এলাকায় মানুষকেও কামড়ানোর ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
স্থানীয়দের ধারণা, প্রাকৃতিক আবাসস্থল সংকুচিত হওয়া, বনজঙ্গল ও ঝোপঝাড় কমে যাওয়া এবং খাদ্যের উৎস হ্রাস পাওয়ায় শিয়াল লোকালয়ে প্রবেশ করছে। বিশেষ করে রাতের বেলায় এসব ঘটনা বেশি ঘটছে বলে অভিযোগ করেন বাসিন্দারা।
এ বিষয়ে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন বলেন, “প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে বন্যপ্রাণী খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে। শিয়ালের এমন আচরণ আতঙ্কের হলেও তাদের প্রতি অমানবিক আচরণ না করে নিরাপদ উপায়ে পরিস্থিতি মোকাবিলা করা উচিত।”
তিনি আরও বলেন, “যেখানে সম্ভব, বনাঞ্চলসংলগ্ন এলাকায় শিয়ালের জন্য উপযোগী খাদ্যের ব্যবস্থা করা এবং তাদের আবাসস্থল সংরক্ষণে উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও বন বিভাগের সমন্বিত পদক্ষেপ জরুরি।”
এদিকে স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণের দাবি জানিয়েছেন। পরিবেশবিদদের মতে, মানুষের সঙ্গে বন্যপ্রাণীর সংঘাত কমাতে প্রাকৃতিক পরিবেশ ও বন্যপ্রাণীর আবাসস্থল রক্ষা করা এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা