• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দেড় যুগ পূর্তিতে নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জোসেফের উদ্যোগে দোয়া ও কেক কেটে উদযাপন

অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৭৩ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার এক মাদ্রাসা ছাত্রের শিক্ষাজীবন থেমে যাওয়ার উপক্রম হয়েছিল। ড্রেস, ব্যাগ ও জুতা না থাকায় সে দীর্ঘদিন ধরে মাদ্রাসায় যেতে পারছিল না। পরিবারের অসচ্ছলতার কারণে প্রয়োজনীয় জিনিসগুলো কেনার সামর্থ্যও ছিল না তার।

বিষয়টি নজরে আসতেই দ্রুত ব্যবস্থা নেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ছাত্রের হাতে নতুন স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা তুলে দেওয়া হয়।এবং ভবিষ্যতেও তার পাশে থাকার প্রতিশ্রুতি দেওয়া হয়।

এ সময় এস এম ফয়েজ উদ্দিন বলেন, শিক্ষা সবার অধিকার। অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সেজন্য সদর উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে। এই ছোট ভাইটি নিয়মিত মাদ্রাসায় গিয়ে ভালোভাবে লেখাপড়া করবে এবং একদিন দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত করবে – এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরো বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী শিক্ষা থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেজন্য সদর উপজেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। অর্থনৈতিক কারণে ঝরে পড়া রোধে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়রা মনে করছেন, প্রশাসনের এমন মানবিক উদ্যোগ অন্যান্য অসচ্ছল শিক্ষার্থীদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা