• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
Headline
৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ

মাদক দমনে পাইলট প্রকল্পের প্রস্তাব মোরশেদ সারোয়ার সোহেলের

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জে মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও কিশোর অপরাধ প্রতিরোধে কয়েকটি এলাকাকে নিয়ে পাইলট প্রকল্প গ্রহণের প্রস্তাব দিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি এবং বিকেএমইএর সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল।

বুধবার (২৯ তারিখ) সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ আয়োজিত ‘টাউন হল সভা’য় বক্তব্য প্রদানকালে তিনি এ প্রস্তাব দেন।

বক্তব্যের শুরুতে তিনি সময়োপযোগী এ আয়োজনের জন্য র‍্যাবকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও কিশোর অপরাধ এখন শুধু আইন-শৃঙ্খলার বিষয় নয়, বরং এটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, “আমরা অনেক সভা-সেমিনার করি, কিন্তু দিন শেষে তার বাস্তব ফল খুব একটা দেখা যায় না। আমাদের দেশে আইন আছে, কিন্তু সেই আইন কতটুকু কার্যকরভাবে প্রয়োগ হচ্ছে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। একই সঙ্গে পরিবার ও সমাজও আমাদের সন্তানদের সঠিক পথে রাখতে অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। তাই আমি আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আইনের যথাযথ ও কার্যকর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।”

মোরশেদ সারোয়ার সোহেল বলেন, “মাদকের জাল আমাদের জেলায় যেভাবে বিস্তার লাভ করেছে, তা রাতারাতি নির্মূল করা সম্ভব নয়। এজন্য পরিকল্পিত ও ধাপে ধাপে এগোতে হবে।”

এ সময় তিনি একটি পাইলট প্রকল্প গ্রহণের প্রস্তাব দিয়ে বলেন, “আমরা প্রায়ই দেখি সরকার কিংবা ব্যবসায়ীরা নতুন কোনো উদ্যোগ বাস্তবায়নের আগে পাইলট প্রজেক্ট হাতে নেয়। ঠিক তেমনি আমি আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাব, নারায়ণগঞ্জের কয়েকটি এলাকাকে নির্বাচন করে একটি পাইলট প্রকল্প গ্রহণ করুন। লক্ষ্য থাকবে, ওই এলাকাগুলোকে মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও কিশোর অপরাধমুক্ত হিসেবে গড়ে তোলা। এরপর সেই অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে পুরো নারায়ণগঞ্জে এ কার্যক্রম সম্প্রসারণ করা যেতে পারে।”

তিনি আরও বলেন, “অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে একটি নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।”

পরিশেষে তিনি আবারও র‍্যাবকে এমন সময়োপযোগী আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত নারায়ণগঞ্জ গড়ে তুলতে ব্যবসায়ী সমাজ বরাবরের মতো সবসময় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পাশে থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা