• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Headline
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ ‎বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে ৯৯ শতাংশ মানুষের মধ্যেই সচেতনতার অভাব রয়েছে : এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব

নারায়ণগঞ্জে দিনব্যাপী বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শনে বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া মিয়া সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কার্যালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন সহ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন এবং জনকল্যাণে সেবার মান উন্নয়নে কঠোর নির্দেশনা প্রদান করেন । এরপর সোনারগাঁ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেছেন। এ সময় সাদিপুর ও জামপুর ইউনিয়নের দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে কয়েক হাজার মানুষের দুর্ভোগের বিষয়টি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

বৃহস্পতিবার ৩০ জুলাই সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় পরিদর্শন শেষে দুপুরে সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্যের পুত্র খায়রুল ইসলাম সজীব সাদিপুর ও জামপুর ইউনিয়নের দীর্ঘদিনের পানিবন্দী মানুষের দুর্ভোগের বিষয়টি বিভাগীয় কমিশনারের নজরে আনেন। পরে তিনি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার সাদিপুর ইউনিয়নের পার্শ্ববর্তী একটি পানি নিষ্কাশন পাইপ ড্রেনের উদ্বোধন করেন।

পরিদর্শন শেষে মো. মনিরুজ্জামান মিয়া বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং নাগরিক দুর্ভোগ দূর করা প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। সাধারণ মানুষ জলাবদ্ধতা ও পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করবে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, সাদিপুর ও জামপুরের মানুষের এই দুর্ভোগ দীর্ঘস্থায়ী হতে দেওয়া যাবে না। দ্রুততম সময়ের মধ্যে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের মাধ্যমে এলাকাবাসীকে জলাবদ্ধতার কবল থেকে মুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং তাদের জীবনমান উন্নয়নে সরকার সবসময় কাজ করছে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিন্নাত, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা