• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
Headline
প্রি-পেইড মিটার বাতিলের দাবীতে নাগরিক অধিকার ফোরামের গণ অনশন নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির সিনিয়র উপদেষ্টা হলেন হাকিকুল ইসলাম খোকন বাস্তব প্রশিক্ষণ প্রদান কালে বুদ্ধিমত্তা ও পেশাদারিত্বই আধুনিক পুলিশিংয়ের মূল চালিকাশক্তি : পুলিশ সুপার জসীম উদ্দীন বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি ফুলেল শুভেচ্ছা,দোয়া ও সাংবাদিকদের মিলনমেলায় অনুষ্ঠিত হলো জান্নাতের ৯ম জন্মবার্ষিকী অনুষ্ঠান প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ প্রস্তুতিতে শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ :ডিসি রায়হান কবির ব‍্যবসায়ীদের স্বার্থে BIWTA চেয়ারম্যানের সাথে সাক্ষাত করলেন ফ্লাওয়ার মিল সভাপতি মো.সোহাগ ‎বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে ৯৯ শতাংশ মানুষের মধ্যেই সচেতনতার অভাব রয়েছে : এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিনে সমাজসেবায় সম্মাননা স্মারক পেলেন আমজাদ হোসেন খান ফাতেমা তোজ জোহরা জান্নাত -এর ৯ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে দোয়া প্রার্থনা

চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৩৫ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জের বিশিষ্ট চিত্র পরিচালক, নাট্যকার, নাট্য পরিচালক ও মঞ্চের তুখোড় অভিনেতা বোরহান উদ্দিন রনি আর নেই। তার মৃত্যুতে জেলার নাট্যাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
শনিবার (২৫ জুলাই) বেলা ১২টায় নারায়ণগঞ্জ শহরের কলেজ রোডের গলাচিপা এলাকার বাসিন্দা রনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একই দিন বাদ মাগরিব গলাচিপা জামে মসজিদে জানাজা শেষে মাসদাইর কবরস্থানে তাকে দাফন করা হয়।
বোরহান উদ্দিন রনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ নাট্য কল্যাণ সংস্থা। এক যৌথ শোকবার্তায় সংগঠনটির সভাপতি মশিউর রহমান রনি এবং সাধারণ সম্পাদক আলমগীর আজীজ ইমন বলেন, বোরহান উদ্দিন রনির মৃত্যু নারায়ণগঞ্জের নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি শুধু একজন দক্ষ নাট্যব্যক্তিত্বই ছিলেন না, বরং সাংস্কৃতিক আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন। তার কর্ম, আদর্শ ও সৃজনশীলতা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তার প্রয়াণে নারায়ণগঞ্জের নাট্যপাড়ায় এক শূন্যতার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টরা। তারা বলেন, বোরহান উদ্দিন রনির সৃষ্টিশীল কর্ম, নাট্যচর্চার প্রতি নিবেদন এবং সাংগঠনিক ভূমিকা দীর্ঘদিন স্মরণে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা