• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
Headline
চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর উল্টো রথযাত্রা মহোৎসব-২০২৬ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান,রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি মো : রায়হান কবির

ডেঙ্গু প্রতিরোধে ২৬ জুলাই জেলা প্রশাসনের উদ্যোগে সকল সরকারি দপ্তরে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হবে

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৮ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলার সকল সরকারি দপ্তর ও সিটি কর্পোরেশন প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালির কর্মসূচির আয়োজন করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।

জেলা প্রশাসকের কার্যালয়, নেজারত শাখা থেকে ২৩ জুলাই ২০২৬ তারিখে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, জেলা ও সিটি কর্পোরেশন পর্যায়ের সকল সরকারি দপ্তর, প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, ভবনের ছাদ, ড্রেন, বাগান, জলাধার, অব্যবহৃত স্থান এবং আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। একইসঙ্গে মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু প্রতিরোধ এবং সেবাগ্রহীতাদের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপদ পরিবেশ তৈরি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।

কর্মসূচি হলো ২৬ জুলাই ২০২৬, রবিবার সকাল ১০ টায় পরিষ্কার পরিচ্ছন্নতায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিন্ন ব্যানার, টি-শার্ট ও টুপি পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি বের করা হবে।এরপর সকাল ১০.৩০ মিনিটে জেলার সকল সরকারি দপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠান নিজ নিজ কার্যালয়ের ছাদ, আঙিনা ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে এবং মশার প্রজননস্থল ধ্বংস করা হবে ।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির জেলা প্রশাসনের সকল দপ্তর প্রধানকে নির্ধারিত তারিখ ও সময়ে কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা