• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ জেলা প্রশাসনের সহযোগিতায় নারায়ণগঞ্জে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: একই সড়কে রথযাত্রা ও শোক মিছিল মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবা খেলায় উদ্বুদ্ধ করতে হবে বিল্লাল হোসেন রবিন আজ বিকালেই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, প্রস্তুতি সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে ২৬ জুলাই জেলা প্রশাসনের উদ্যোগে সকল সরকারি দপ্তরে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হবে বন্দর থানা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদে কমিটি গঠন, সভাপতি মহসীন, মাইনুদ্দিন সম্পাদক নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ উপকূলীয় জেলে পরিবারের জীবনমান উন্নয়ন ও দ্রুত ভাগ্য বদলাতে শিক্ষা ও আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব ডিসি  জাহিদের প্রাইভেটকার চালকের ঘুষিতে প্রান গেল অটোরিকশা চালকের : অভিযুক্ত গ্রেপ্তার

জেলা প্রশাসনের সহযোগিতায় নারায়ণগঞ্জে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: একই সড়কে রথযাত্রা ও শোক মিছিল

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২০ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত স্থাপন করল নারায়ণগঞ্জ। আজ ২৪-৭-২৬ ইং শুক্রবার বিকেলে নগরের প্রধান সড়কে একই সময়ে শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা এবং মুসলিম সম্প্রদায়ের ইমাম হোসেনের শোক মিছিল চল্লিশা ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কের দুই পাশে দুটি ধর্মীয় শোভাযাত্রা একসাথে ধর্মীয় ভাব গাম্ভীর্য নিয়ে ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। সড়কের এক পাশে ছিল ইমাম হোসেনের স্মরণে শোক মিছিল চল্লিশা এবং অন্য পাশে ছিল উল্টো রথে শ্রী জগন্নাথ বলরাম ও সুভদ্রার প্রতিমা নিয়ে সনাতনী ভক্তদের উল্টো রথযাত্রা।

দুটি ভিন্ন ধর্মের এই আয়োজন একই সময়ে পাশাপাশি চললেও কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি। বরং দুই সম্প্রদায়ের মানুষ একে অপরকে শ্রদ্ধার সাথে পথ ছেড়ে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতা করেন। রাস্তার দুই ধারে দাঁড়িয়ে হাজার হাজার সাধারণ মানুষ এই দৃশ্য দেখে মুগ্ধ হন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্দেশনা ও আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তায় অনুষ্ঠান দুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা সড়কের দুই পাশে অবস্থান নিয়ে যান বাহন ও জনসাধারনের চলাচলে নিরাপত্তা নিশ্চিত করেন।

স্থানীয় সচেতন মহল মনে করেন, ভিন্ন ধর্মের দুটি বড় ধর্মীয় অনুষ্ঠান একই দিনে,একই সময়ে, একই সড়কে শান্তিপূর্ণভাবে উদযাপনের মাধ্যমে নারায়ণগঞ্জ আবারও সম্প্রীতির রোল মডেল হিসেবে অবস্থান দৃঢ় করলেন।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, আমরা সকল ধর্মের লোকজন একই সমাজে পাশাপাশি বসবাস করি। আজকের দৃশ্য প্রমাণ করে ধর্ম যার যার, উৎসব সবার।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ভবিষ্যতেও সব ধর্মের অনুষ্ঠান শান্তি পূর্ণ ভাবে পালনের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা