• শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Headline
নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ জেলা প্রশাসনের সহযোগিতায় নারায়ণগঞ্জে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: একই সড়কে রথযাত্রা ও শোক মিছিল মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবা খেলায় উদ্বুদ্ধ করতে হবে বিল্লাল হোসেন রবিন আজ বিকালেই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, প্রস্তুতি সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে ২৬ জুলাই জেলা প্রশাসনের উদ্যোগে সকল সরকারি দপ্তরে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হবে বন্দর থানা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদে কমিটি গঠন, সভাপতি মহসীন, মাইনুদ্দিন সম্পাদক নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ উপকূলীয় জেলে পরিবারের জীবনমান উন্নয়ন ও দ্রুত ভাগ্য বদলাতে শিক্ষা ও আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব ডিসি  জাহিদের প্রাইভেটকার চালকের ঘুষিতে প্রান গেল অটোরিকশা চালকের : অভিযুক্ত গ্রেপ্তার

হাফিজুর রহমান শফিকের গ্রেফতারের তীব্র নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি এনজেইউ নেতৃবৃন্দের

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার বিশেষ প্রতিনিধি হাফিজুর রহমান শফিকের গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)-এর নেতৃবৃন্দ।

এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন পেশাদার সাংবাদিককে গ্রেফতার করা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের অধিকারের পরিপন্থী। তাঁরা অবিলম্বে হাফিজুর রহমান শফিকের নিঃশর্ত মুক্তি দাবি করেন এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

বিবৃতিতে আরও বলা হয়, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শনের পরিবর্তে একটি স্বাধীন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ) হাফিজুর রহমান শফিকের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা