• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
Headline
স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নাসিক নির্বাচন ঘিরে আলোচনায় শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব

নারায়ণগঞ্জে ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠান উদযাপিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১৩১ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন করা হয়েছে। এই উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পৃষ্ঠপোষকতায়, নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বর্ষায় নজরুল’।

​রবিবার (১৯ জুলাই ২০২৬) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষা ঋতু নিয়ে লেখা কালজয়ী গান, কবিতা ও সাহিত্যের নান্দনিক পরিবেশনা দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোঃ রায়হান কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।

​বক্তব্যে অতিথিবৃন্দ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যের বিশালতা ও বৈচিত্র্যের ওপর আলোকপাত করেন। তারা বলেন, নজরুলের গানে ও কবিতায় বর্ষার যে অনবদ্য রূপ ফুটে উঠেছে, তা আমাদের বাংলা সংস্কৃতির অন্যতম সম্পদ। নজরুল বর্ষের এই আয়োজন নতুন প্রজন্মের মাঝে কবির অসাম্প্রদায়িক ও সংগ্রামী চেতনাকে আরও বেগবান করবে।

​অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নজরুলের বর্ষা বিষয়ক গানের সুরেলা পরিবেশনা ও আবৃত্তি উপস্থিত দর্শকদের নজর কাড়ে। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা