• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Headline
অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী অসহায় স্বপ্না বেগমে কে স্বাবলম্বী করতে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের আয়োজন প্রতিযোগি বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক উৎসব বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করলো মানব কল্যাণ পরিষদ ঢাকা রেঞ্জ ডিআইজি’র পরিদর্শনে সুষ্ঠুভাবে শেষ হলো এএসআই (নিরস্ত্র) নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা বিএনপির কর্মীরা আপনাদের মারধর করেনি শুধু একটু আদর করেছে – এড. টিপু বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ সদর শাখার সভাপতি শরীফ সুমন সেক্রেটারি নান্টু এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: মানবিক ডিসি জাহিদ

ফতুল্লার অন্যতম ব্যস্ত সড়ক মেরামতে হাজারো মানুষের প্রশংসায় ভাসছেন ডিসি মো; রায়হান কবির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৭ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মাসের পর মাস অবহেলায় পড়ে থাকা নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার একটি গুরুত্বপূর্ণ সড়ক অবশেষে চলাচলের উপযোগী হয়ে উঠছে। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের তাৎক্ষণিক হস্তক্ষেপে হাজারো শিক্ষার্থী, শ্রমজীবী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটছে।

সরেজমিনে দেখা গেছে, ফতুল্লা ইউনিয়নের চাষাড়া-টু-সাইনবোর্ড লিংক রোড থেকে চানমারি আর্মি মার্কেটের পাশ দিয়ে বৃহত্তর ইসদাইর এলাকায় প্রবেশের রাস্তাটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও বিপজ্জনক অবস্থায় ছিল। গর্ত, ভাঙা ড্রেনের স্ল্যাব আর খানাখন্দে প্রতিদিনই ঘটছিল দুর্ঘটনা। রিকশা উল্টে যাওয়া, গাড়ির বাম্পার ভাঙা এবং পথচারীদের আহত হয়ে হাসপাতালে যাওয়ার ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক।

এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। বিশেষ করে পথের পাশে অবস্থিত তিনটি স্কুলের শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়েই স্কুলে যেতে হতো। স্থানীয়দের অভিযোগ, প্রায় পাঁচ-ছয় মাস ধরে এমন অবস্থা চললেও কেউ মেরামতের উদ্যোগ নেয়নি।

জেলা প্রশাসক মো. রায়হান কবির কার্যালয়ে যাওয়ার পথে রাস্তাটি নিজ চোখে দেখেন। জনদুর্ভোগ দেখে তিনি তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের নিজস্ব তহবিল থেকে সড়কটি দ্রুত মেরামতের নির্দেশ দেন।

তার নির্দেশের পর ৩০ জুন ২০২৬ তারিখ মঙ্গলবার সকালেই জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে রাস্তাটি পুরোপুরি বন্ধ না করে রাস্তাটির একাংশের মেরামত কাজ শুরু করে এবং আরেক অংশ দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা রাখে।
আজ ১৫ জুলাই ২০২৬ ইং বুধবার বাকি অংশের সংস্কার কাজ দ্রুতগতিতে শুরু করে। প্রশাসনের তত্ত্বাবধানে রড, সিমেন্ট, ইটের সুরকি ও বালু দিয়ে টেকসই ঢালাইয়ের মাধ্যমে পুরো সড়কটি চলাচল উপযোগী করে তোলা হচ্ছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন,
জনগণের দুর্ভোগ লাঘব করাই প্রশাসনের প্রথম ও প্রধান কাজ। একটি রাস্তার কারণে যদি প্রতিদিন শিক্ষার্থী, রিকশাচালক ও সাধারণ মানুষ কষ্ট পায়, তবে সেটি অবিলম্বে সমাধান করা জরুরি। জনকল্যাণ ও জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই আমরা কাজ করছি।

জেলা প্রশাসকের এমন মানবিক ও দ্রুত সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন হাজারো এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। তারা বলেন, জনবান্ধব প্রশাসনের এ উদ্যোগ জনগণের আস্থা বাড়ায়। দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ায় তারা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

প্রশাসনের সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই পুরো সড়কের কাজ শেষ করে যান চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত করে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা