• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Headline
স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর উল্টো রথযাত্রা মহোৎসব-২০২৬ অনুষ্ঠিত

আইজিপির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ  মোঃ আলী হোসেন ফকিরের সঙ্গে সৌদি আরবের মান্যবর রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ (Dr. Abdullah Zafer H. bin Abiyah) আজ বৃহস্পতিবার (০২ জুলাই) পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশ পুলিশের সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, ব্যবসায়িক নিরাপত্তা কৌশল, গুজব ও ভুয়া তথ্য যাচাইসহ মানবপাচার এবং নিরাপত্তা সহায়তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তিনি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে পারস্পরিক সহযোগিতার ওপর আগ্রহ প্রকাশ করেন।

আইজিপি উভয় দেশের উচ্চ পর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে নিয়মিত ডায়ালগ, উত্তম চর্চা ও তথ্য বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সাইবার নিরাপত্তা, মানবপাচার ও বাংলাদেশ পুলিশের স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধি, কমিউনিটি পুলিশিং ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানে সৌদি আরবের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা