• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline
নারায়নগঞ্জ জেলা প্রশাসকের সাথে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দায়িত্ববোধ, মানবিকতা ও সামাজিক সচেতনতা ছাড়া শুধু চিকিৎসাসেবা দিয়ে সুস্থ সমাজ গড়া সম্ভব নয় : ডিসি জাহিদ ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী প্রিপেইড মিটারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, নারায়ণগঞ্জে গণঅসন্তোষের আশঙ্কা কাশীপুরকে বিভাজন করে ছিটমহলে রূপান্তরিত করার বিরুদ্ধে গণশুনানিতে আপত্তি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা

বনশ্রী সোসাইটি নির্বাচনে রেকর্ড ভোটে বিজয়ী ইঞ্জিনিয়ার মো. আলাউদ্দিন শাহ্

নিজস্ব প্রতিবেদক / ১৮৪ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

বনশ্রী সোসাইটির নির্বাচন অনুষ্ঠিত হয়। রোববার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয় এবং সোমবার নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

বনশ্রী সোসাইটির বহুল প্রতীক্ষিত ও মর্যাদাপূর্ণ নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও কর্পোরেট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মো. আলাউদ্দিন শাহ্। নির্বাচনে শাহাবুদ্দিন রেজা পরিষদের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আলাউদ্দিন শাহ্ ১,০২৮ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মইনুর আলী খান পান ৭৪৯ ভোট। ফলে ২৭৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন তিনি।

একই সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সকল প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়ার কৃতিত্বও অর্জন করেন ইঞ্জিনিয়ার মো. আলাউদ্দিন সাহ্।সংশ্লিষ্টদের মতে, এ ফলাফল বনশ্রীবাসীর আস্থা, গ্রহণযোগ্যতা এবং তার প্রতি দৃঢ় সমর্থনের প্রতিফলন। ভোটারদের বিপুল সমর্থন তার দীর্ঘদিনের সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি বলেও তারা মনে করেন।

পেশাগত জীবনে ইঞ্জিনিয়ার  মো. আলাউদ্দিন শাহ্ একজন সফল উদ্যোক্তা। তিনি শাহ্ কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং রহিম আফরোজ ব্যাটারিজ লিমিটেডের অন্যতম শীর্ষ ডিস্ট্রিবিউটর (দ্বিতীয় স্থান অধিকারী) হিসেবে কর্পোরেট অঙ্গনে সুপরিচিত। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি দীর্ঘদিন ধরে বনশ্রী এলাকার উন্নয়ন, নিরাপত্তা, জনকল্যাণ এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, তার দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা ও দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে বনশ্রী সোসাইটির প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সুশাসন, নাগরিক সেবা এবং এলাকার সামগ্রিক উন্নয়নে নতুন গতি আসবে বলেও তারা আশাবাদী।

এদিকে, রহিম আফরোজ ব্যাটারিজ লিমিটেডের কর্ণধার গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ রহিম ও  ম্যানেজার (মার্কেটিং) মো. আব্দুল আল মামুন খান ইঞ্জিনিয়ার  মো.আলাউদ্দিন শাহ্কে তার এই বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা