• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Headline
ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ২ ঘণ্টা অবরোধ,ইউএনওর আশ্বাসে প্রত্যাহার হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ ১৭৯টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও উদ্বুদ্ধকরণ সভায় শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিচ্ছন্নতার চর্চা করতে হবে : ডিসি মো: রায়হান কবির স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ ও পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়ে তুলতে একযোগে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু

সাড়ে পাঁচানী হোসাইনীয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক / ৭৯ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মতলব উত্তরের সাড়ে পাঁচানী হোসাইনীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ২০২৬ সনের আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকালে সাড়ে পাঁচানী হোসাইনীয়া ফাজিল মাদ্রাসার মিলনায়তনে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাদ্রাসা গভর্নিং বডির সহ-সভাপতি মুফতি মোহাম্মদ মহসিন।

সাড়ে পাঁচানী হোসাইনীয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি মো. এনামুল হক এর সভাপতিত্বে ও ইতিহাস বিভাগের প্রভাষক মো. নাজমুল হক ও আরবি প্রভাষক মোহাম্মদ ইব্রাহিম খলিল এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- আরবি প্রভাষক মোঃ মহসিন।
দোয়া পরিচালনা করেন- প্রবীণ শিক্ষক মাওলানা মো. আবুল কাশেম।

প্রধান অতিথি মুফতি মোহাম্মদ মহসিন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক শিক্ষার্থীর প্রধান কাজ হলো, জ্ঞানের আলোতে নিজেকে বিকশিত করে দক্ষ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে রাষ্ট্রীয় সম্পদে পরিণত করা।

তিনি আরো বলেন, প্রত্যেক নাগরিকের দায়িত্ব নিজ নিজ স্থান থেকে রাষ্ট্রীয় কল্যাণমূলক কাজে আত্মনিয়োগ করা।

প্রধান অতিথি বলেন, দ্বীন ইসলামের জ্ঞান চর্চা বেশি বেশি করতে হবে এবং কোরআন ও হাদিসের আলোকে নিজের জীবন রাঙাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা