bdall24.com নিউজ পোর্টালের সম্পাদক আতিকুজ্জামান এর (মা) আফরোজা বেগম এর কুলখানি অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বাদ মাগরিব পশ্চিম দেওভোগ নাগবাড়ি সংলগ্ন জামে মসজিদে পরিবারের পক্ষ থেকে মরহুমার কুলখানি
উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
তিনি দীর্ঘদিন মুন্সিগঞ্জ রামপাল ইউনিয়নের মিল্কিপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুনামের শহীত শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।
তার অসংখ্য ছাত্র-ছাত্রী গুনোগ্রাহী বাংলাদেশের বিভিন্ন সরকারি বেসরকারি পর্যায়ের কর্মরত আছেন ।
ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, তিনি শিক্ষকতা জীবনের পাশাপাশি দরিদ্র অসহায় মানুষদের পাশে থেকে কিভাবে আত্মকর্ম সংস্থানের মাধ্যমে পরিবারের দারিদ্র বিমোচন করা যায় ও বাল্য শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করে আত্মনির্ভরশীল হওয়া যায়, তাদের পাশে থেকে কাজ করেছেন। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত জটিলতায় ভুগছিলেন এই গুণী শিক্ষক। হঠাৎ শ্বাসকষ্ট জনিত শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া সময় তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি (৩) ছেলে ও (২) মেয়ে, আত্মীয়- স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমার প্রথম নামাজের জানাজা গতকাল শুক্রবার বাদ জুমা ইসলামাবাদ জামে মসজিদ নারায়ণগঞ্জ ও দ্বিতীয় জানাজা বাদ আসর তার গ্রামের বাড়ি উত্তর কাজী কসবা মুন্সিগঞ্জ মসজি-এ অনুষ্ঠিত হয়। এরপর উত্তর কাজী কসবা জামে মসজিদ কবরস্থান-এ তার স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। পরিবারের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া প্রার্থনা করা হয়েছে।