• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Headline
দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ জেলা প্রশাসনের সহযোগিতায় নারায়ণগঞ্জে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: একই সড়কে রথযাত্রা ও শোক মিছিল মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবা খেলায় উদ্বুদ্ধ করতে হবে বিল্লাল হোসেন রবিন আজ বিকালেই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, প্রস্তুতি সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে ২৬ জুলাই জেলা প্রশাসনের উদ্যোগে সকল সরকারি দপ্তরে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হবে বন্দর থানা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদে কমিটি গঠন, সভাপতি মহসীন, মাইনুদ্দিন সম্পাদক নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ উপকূলীয় জেলে পরিবারের জীবনমান উন্নয়ন ও দ্রুত ভাগ্য বদলাতে শিক্ষা ও আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব ডিসি  জাহিদের

নারায়ণগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ডিসি রায়হান কবির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৭৯ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

,,সারাদেশের মতো নারায়ণগঞ্জেও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬। রবিবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা স্থায়ী টিকাদান কেন্দ্রে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমান এবং নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে আজ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের নীল ও লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

ক্যাম্পেইনের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ভিটামিন ‘এ’ শিশুর দৃষ্টিশক্তি রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। আমি অভিভাবকদের অনুরোধ করব, আজকের দিনে আপনার শিশুকে অবশ্যই নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে ক্যাপসুল খাওয়ান। নারায়ণগঞ্জে ৬ মাস থেকে ৫ বছর বয়সী কোনো শিশু যেন এই কর্মসূচি থেকে বাদ না পড়ে, সেটি নিশ্চিতে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।

তিনি আরও বলেন, আপনার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান। আপনার শিশুর স্বাস্থ্য, আমাদের অঙ্গীকার। একটি সুস্থ প্রজন্মই গড়বে আগামীর সমৃদ্ধ নারায়ণগঞ্জ।

সিভিল সার্জন ডা. মশিউর রহমান জানান, জেলাজুড়ে প্রায় ৫ লাখ শিশুকে এ ক্যাপসুলের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।, জোরদারের কথা বলেন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দসহ, বিভিন্ন এনজিওর প্রতিনিধি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা