• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
Headline
স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নাসিক নির্বাচন ঘিরে আলোচনায় শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব

নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক / ৭৮ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

 

মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে কলেজ প্রাঙ্গণে অত্যন্ত আবেগঘন পরিবেশে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন‌- উইমেন ইঞ্জিনিয়ার’স চাপ্টার (আইইবি)- এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহনাজ শারমীন।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার শাহনাজ শারমীন বলেন,শিক্ষাই জাতির মেরুদণ্ড। কেবল ভালো ফল করলেই হবে না, বরং ভালো ফলাফলের পাশাপাশি সৎ ও আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলে দেশের সেবা করতে হবে। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।” তিনি পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেন।

নিশ্চিতপুর ডিগ্ৰি কলেজ গভর্নিং বডির সভাপতি কর্নেল (অব.) মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ মেডিকেল হাসপাতালের মেডিসিন বিভাগের ডিন ও চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. শামীম আহমেদ, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার।

স্বাগত বক্তব্য রাখেন- কলেজের অধ্যক্ষ মো. কামাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন- কলেজের বাংলা প্রভাষক রমজান আলী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর বিদায়ী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে শোনান একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা।

কলেজের অধ্যক্ষ বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষার বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ দেন এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে কয়েকজন পরীক্ষার্থী তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।

​অনুষ্ঠানের শেষ পর্বে পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া পরিচালনা করা হয়। এ সময় কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যবৃন্দ, অভিভাবক ও অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা