• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
Headline
স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নাসিক নির্বাচন ঘিরে আলোচনায় শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব

বিকেএমই ও ইপিবি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১১৩ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

দেশের তৈরি পোশাক খাতের শ্রমিক ও ব্যবস্থাপনা পর্যায়ের দক্ষতা উন্নয়নে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় শ্রমিক ও ব্যবস্থাপনা পর্যায়ের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যার মধ্যে রয়েছে পোশাক শিল্প খাতের নতুন প্রবেশকারী ও মধ্যস্তরের কর্মীদের প্রশিক্ষন এবং সুইং মেশিন পরিচালনার প্রশিক্ষন। এসব প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের কারিগরি দক্ষতা, কর্মক্ষেত্র ব্যবস্থাপনা, শ্রম আইন ও কমপ্লায়েন্স বিষয়ে জ্ঞান বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
সমঝোতা স্মারকে বিকেএমইএ’র পক্ষে স্বাক্ষর করেন নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান এবং ইপিবি’র পক্ষে স্বাক্ষর করেন মোহাম্মদ হাসান আরিফ, ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু, বিকেএমইএ’র পরিচালক এম. ইশফাক আহসান এবং প্রফেসর ড. ইঞ্জি. আইয়ুব নবী খান, উপাচার্য, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি।
এছাড়াও বিকেএমইএ, ইপিবি, বিজিএমইএ ও বিইউএফটি-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ দেশের তৈরি পোশাক শিল্পে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা