• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
Headline
পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর; অপরাধ দমনে নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতিতে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হলেন মানবাধিকারকর্মী আইরিন খান নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর কাছে বর্তমান এসপির বদলি আদেশ প্রত্যাহারের দাবী শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা, সুশাসন ও উন্নয়ন কর্মকাণ্ড তদারকির নতুন দায়িত্ব পেয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ : এসপি মিজানুর রহমান মুন্সী ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের

বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৭০ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বায়ু দূষণ নিয়ন্ত্রণ ও পরিবেশ সুরক্ষায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের কঠোর নির্দেশনায় কঠোর অবস্থানে গেছে নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তর। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার কেওঢালা এলাকায় পরিচালিত অভিযানে অবৈধভাবে পরিচালিত ২টি ইটভাটা থেকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে ভাটা দুটির কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।

জরিমানাকৃত ইটভাটা দুটি হলো
(১)খান ব্রিকস ম্যানুফেকচার কেওঢালা, মদনপুর, বন্দর। জরিমানা ৭০,০০০টাকা।
(২)মেসার্স আল্লাহ মহান ব্রিকস, বাগদোবাড়িয়া, কেওঢালা, বন্দর। জরিমানা: ৮০,০০০টাকা।

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) অনুযায়ী অনুমোদনহীনভাবে পরিচালনা ও পরিবেশ দূষণের দায়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানকালে ভাটা দুটির উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা-প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য রক্ষায় দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা