• রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Headline
মতলব উত্তরে বিদ্যুতিক শকে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন ধনাগোদা নদীর ভাঙনে হুমকিতে স্কুল অ্যান্ড কলেজ, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে : নুরুল হক সরকার মতলব উত্তরে প্রবাসীর বাড়িতে মধ্যরাতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ভৌগোলিক বিচ্ছিন্নতায় বিপর্যস্ত চরাঞ্চল, স্বতন্ত্র ইউনিয়নের দাবিতে সরব ৩০ হাজার মানুষ বিকল্প শিক্ষাধারা ও শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতা বৃদ্ধিতে আড়াইহাজারে কমিউনিটি ডায়ালগ বিকল্প শিক্ষাধারা ও শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতা বৃদ্ধিতে আড়াইহাজারে কমিউনিটি ডায়ালগ কেবল নিজের পরিবর্তন নয়; সমাজ ও রাষ্ট্রকে কী দিতে পারলাম সেটাই মুখ্য বিষয় :ডিসি জাহিদ সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

মতলব উত্তরে বিদ্যুতিক শকে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ৩ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে বিদ্যুৎ শক সংযোগ ব্যবহার করে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মিনহাজ (২১) উপজেলার আমিরাবাদ এলাকার বাসিন্দা ও মনির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) রাতের দিকে মিনহাজ কয়েকজনকে সঙ্গে নিয়ে আমিরাবাদ সংলগ্ন আশ্রয়কেন্দ্র এলাকার মেঘনা নদীতে মাছ ধরতে যান। এ সময় তারা বিদ্যুৎ শক সংযোগ ব্যবহার করে মাছ ধরার চেষ্টা করছিলেন। একপর্যায়ে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে মিনহাজ গুরুতর আহত হন।

পরে তার সঙ্গে থাকা লোকজন দ্রুত তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, ঘটনার সময় মিনহাজের সঙ্গে থাকা এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে, নদীতে বিদ্যুৎ শক ব্যবহার করে মাছ ধরা সম্পূর্ণ অবৈধ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে স্থানীয় সচেতন মহল জানায়, এ ধরনের কর্মকাণ্ডের কারণে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে। তারা অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে মাছ ধরা বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা