• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Headline
পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর; অপরাধ দমনে নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতিতে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হলেন মানবাধিকারকর্মী আইরিন খান নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর কাছে বর্তমান এসপির বদলি আদেশ প্রত্যাহারের দাবী শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা, সুশাসন ও উন্নয়ন কর্মকাণ্ড তদারকির নতুন দায়িত্ব পেয়েছেন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ শান্তি-শৃঙ্খলা বিঘ্নিতকারীদের আইনের আওতায় এনে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ : এসপি মিজানুর রহমান মুন্সী ৯টা–৫টার দায়িত্বে সমাজ বদলাবে না: ডিসি জাহিদ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে শান্তি ও সম্প্রীতির পথে চলার আহ্বান এসপি মিজানুর রহমান মুন্সির ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ ভুলে শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ার আহ্বান ডিসি রায়হান কবিরের

দায়িত্বে স্বচ্ছতা ও সমন্বয়ের তাগিদ: জেলা উন্নয়ন কমিটির সভায় ডিসি মো: রায়হান কবির

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৮৩ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ জেলার উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আরও সচেতন, দায়িত্বশীল ও তদারকিমূলক ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আ. ফ. ম. মশিউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সিফাত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার ইব্রাহিম হোসেন, জেলা আনসার ও ভিডিপি কমান্ডার হেলাল উদ্দিন, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, খাদ্য, কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য কর্মকর্তা, ভূমি কর্মকর্তা, ফায়ার সার্ভিস, ডেপুটি জেলারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা।

সভায় জেলা প্রশাসক বলেন, “আমাদের সবাইকে নিজ দায়িত্ব ও কর্তব্য সচেতনভাবে পালন করতে হবে। বরাদ্দকৃত অর্থ ও জনবল সঠিকভাবে কাজে লাগাতে হবে এবং নিয়মিত নজরদারি করতে হবে। প্রত্যেক কর্মকর্তাকে নিজ দপ্তরের সার্বিক কার্যক্রম তদারকি করতে হবে, যাতে কোনোভাবেই দপ্তরের ভুল-ত্রুটি বাইরে থেকে চিহ্নিত হওয়ার সুযোগ না থাকে।”

সভায় তিনি পঞ্চবটী-শু পাগলা সড়কটি ঢাকা সড়ক ও জনপথ বিভাগ থেকে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের আওতায় আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগকে অনুরোধ করেন। এতে জেলার সড়ক রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম আরও সহজ হবে বলে তিনি মন্তব্য করেন।

এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর “পাঁচ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে জেলার সব সরকারি দপ্তরের আঙ্গিনা ও ছাদে বৃক্ষচারা রোপণের নির্দেশ দেন ডিসি। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সভায় মত প্রকাশ করা হয়।

সভায় জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, রাজস্ব আদায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্যসেবা ও কৃষি কার্যক্রম নিয়েও বিস্তারিত আলোচনা হয়। কর্মকর্তারা নিজ দপ্তরের সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন এবং সমাধানে জেলা প্রশাসনের সহযোগিতা চান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা