• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
Headline
বন্দরের শতবর্ষী বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ জাতীয়করণ করার আশ্বাস আশার নারায়ণগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ‘কঠিন চীবর দান ও সম্প্রীতি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত বন্দরে ক্যাম্পুরীর উদ্বোধন, শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি কালামের জেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে শান্তিপূর্ণভাবে বন্দরের মাহফিল আয়োজনের সিদ্ধান্ত : ডিসি রায়হান কবির শ্রমিক অসন্তোষের পুনরাবৃত্তি ঠেকাতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর নিরাপত্তা পরিদর্শনে ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সেমিনার অনুষ্ঠিত মহান বিজয় দিবস ২০২৬ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নাসিকের পরিচ্ছন্নতা অভিযান: চাষাঢ়া-সাইনবোর্ড লিংক রোডের চানমারি মাইক্রো স্ট্যান্ডের সামনের ময়লার ভাগাড় পরিষ্কার চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, সপ্তাহ পর প্রত্যাহার ডিসি

পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসায় ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক / ১৫৬ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পাঁচগাছিয়া এলাকায় অবস্থিত পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, সংবর্ধনা ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাজাকাত হারুন (মানিক)। তিনি তার বক্তব্যে বলেন, দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও আদর্শিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে। একটি আদর্শ সমাজ বিনির্মাণে ইসলামী শিক্ষার বিকল্প নেই।

প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব কামরুজ্জামান বলেন, পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গে দ্বীনি শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। কোরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা বিস্তারের মাধ্যমে আলোকিত প্রজন্ম গঠনে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদেরও সচেতন ভূমিকা রাখতে হবে।

এসময় বক্তব্য রাখেন মাদ্রাসার মুহতামিম মাওলানা মাসরুল হক নোমানী। তিনি বলেন, দ্বীনি শিক্ষা মানুষের চরিত্র গঠনের মূল ভিত্তি। কোরআনের আলোয় আলোকিত একটি প্রজন্ম গড়ে তুলতে মাদ্রাসা, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

অনুষ্ঠানে বক্তারা মাদ্রাসার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ইসলামী মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গঠনে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

উল্লেখ্য, ২০২১ সালে প্রতিষ্ঠিত পাঁচগাছিয়া আবু আহমাদ দারুল উলুম মাদ্রাসা অল্প সময়ের মধ্যেই এলাকায় দ্বীনি শিক্ষার একটি আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মাদ্রাসাটি হেফজ, নাজেরা ও ইসলামী শিক্ষার বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা