• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

পারস্পরিক সহযোগিতায় দেশের শিল্পখাতকে টেকসই করতে হবে: বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে দেশের শিল্পখাতকে আরও শক্তিশালী ও টেকসই করার আহ্বান জানিয়েছেন নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ৩ দিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল সোর্সিং প্রদর্শনী ‘ইনটেক্স বাংলাদেশ-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ প্রস্তাব তুলে ধরেন।

মোহাম্মদ হাতেম বলেন, বৈশ্বিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে স্থানীয় শিল্পের সক্ষমতা বাড়াতে হবে। বিশেষ করে স্পিনিং মিল ও ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের সক্ষমতা বৃদ্ধি জরুরি। তিনি প্রতিযোগিতা ও সক্ষমতা বজায় রেখে শিল্পের সুরক্ষা নিশ্চিত করারও আহ্বান জানান।

প্রদর্শনীতে ১২টিরও বেশি দেশ ও অঞ্চলের ৩০-এর অধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এখানে টেক্সটাইল, ট্রেসেবিলিটি, সাসটেইনেবিলিটি, কমপ্লায়েন্স ও উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। বিকেএমইএ মনে করে, বৈশ্বিক পোশাক ও টেক্সটাইল শিল্পে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকা, টেকসই উৎপাদন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও রপ্তানি অনুবিভাগের প্রধান আব্দুর রহিম খান, ওয়াল্ডএক্স ইন্ডিয়ার চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাজেশ ভগত, টেক্সপ্রসিল-জিআই-এর জয়েন্ট ডিরেক্টর মুরালি বালকৃষ্ণ, বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন-এর (বিজিবিএ) সভাপতি মো. আব্দুল হামিদ পিন্টুসহ দেশ-বিদেশের কূটনীতিক, শিল্প উদ্যোক্তা, বায়ার, সোর্সিং পেশাজীবী এবং বিভিন্ন বাণিজ্য সংগঠনের প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা