• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
Headline
বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী অসহায় স্বপ্না বেগমে কে স্বাবলম্বী করতে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের আয়োজন প্রতিযোগি বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক উৎসব বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করলো মানব কল্যাণ পরিষদ ঢাকা রেঞ্জ ডিআইজি’র পরিদর্শনে সুষ্ঠুভাবে শেষ হলো এএসআই (নিরস্ত্র) নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা বিএনপির কর্মীরা আপনাদের মারধর করেনি শুধু একটু আদর করেছে – এড. টিপু বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ সদর শাখার সভাপতি শরীফ সুমন সেক্রেটারি নান্টু এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: মানবিক ডিসি জাহিদ নারায়ণগঞ্জর রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান 

সাংবাদিক তানভীরের মায়ের মৃত্যুতে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট জেলা শাখার গভীর শোক

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৫৯ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

আমাদের সকলের প্রিয় নিউজ নারায়ণগঞ্জ’-এর নির্বাহী সম্পাদক তানভীর হোসেন মা’কে হারালেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।

পূর্বে হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। সংকটময় সেই সময়ে মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন তানভীর হোসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি লিখেন, “মাত্র ৩০ ঘণ্টা আগেও তার মা হাসপাতালের কেবিনে স্বাভাবিকভাবে কথা বলছিলেন। এতে পরিবারের সদস্যদের মধ্যে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু সোমবার সন্ধ্যায় হঠাৎ করেই তার অবস্থার অবনতি ঘটে। পরে দ্রুত তাকে আইসিইউতে নেওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়।”

মায়ের অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তানভীর হোসেন আরও লিখেছিলেন, “মায়ের দোয়া ছাড়া আমি অচল। আমার জন্য হলেও মাকে সুস্থ হতেই হবে। নইলে আমার জন্য আর কেউ দোয়া করার মতো থাকবে না। আল্লাহ তুমি আমারে বঞ্চিত কইরো না।”

তার এই হৃদয়স্পর্শী আবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। সহকর্মী সাংবাদিক, বন্ধু, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মায়ের সুস্থতা কামনায় দোয়া ও শুভকামনা জানান।

তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখা মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট নারায়ণগঞ্জ জেলা শাখার প্রধান উপদেষ্টা এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ,  সভাপতি জাহাঙ্গীর আলম জনি ও সাধারণ সম্পাদক জাহিদ হোসেন এক শোকবার্তায় বলেন, “সহকর্মী ভাই তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার ধৈর্য দান করুন। আমীন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা