• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
Headline
বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী অসহায় স্বপ্না বেগমে কে স্বাবলম্বী করতে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের আয়োজন প্রতিযোগি বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক উৎসব বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করলো মানব কল্যাণ পরিষদ ঢাকা রেঞ্জ ডিআইজি’র পরিদর্শনে সুষ্ঠুভাবে শেষ হলো এএসআই (নিরস্ত্র) নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা বিএনপির কর্মীরা আপনাদের মারধর করেনি শুধু একটু আদর করেছে – এড. টিপু বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ সদর শাখার সভাপতি শরীফ সুমন সেক্রেটারি নান্টু এক ইঞ্চি জমিও ফেলে রাখা যাবে না: মানবিক ডিসি জাহিদ নারায়ণগঞ্জর রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান 

তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির গভীর শোক প্রকাশ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৬০ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জ’-এর প্রধান নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

এক শোকবার্তায় নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সভাপতি মো. শফিকুল ইসলাম আরজু ও সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ সহ ক্লাবের সকল সদস্য মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, বুধবার (১৭ জুন ২০২৬) রাত আনুমানিক ২টার সময় রাজধানীর ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর পর মরহুমাকে কিশোরগঞ্জে নিয়ে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে।

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ শোকাহত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা