• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Headline
টঙ্গীবাড়ী উপজেলা কমিটির সভাপতি হানিফ ও সাধারণ সম্পাদক রাকিব নির্বাচিত ঐতিহাসিক কদম রসুল দরগাহ পরিদর্শন ও জুমার নামাজ আদায় করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় ফলজ গাছ রোপণ করলেন ডিসি মো:রায়হান কবির মোহনপুর ইউনিয়নের উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে জনগনের সহযোগিতা চাইলেন জিয়াউদ্দিন আমেরিকায় গণিতে পিএইচডিতে পূর্ণাঙ্গ স্কলারশিপ পেলেন সানজিদা আক্তার তুলি সরকারি বরাদ্দকৃত জি আর(চাল)বিতরন:বুবলী যুব কল্যাণ সংস্থার উদ্যোগে দরিদ্র অসহায় পরিবার পেল মানবিক সহায়তা নারায়ণগঞ্জে আত্মশক্তি নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌসুমি ফল উৎসব পারস্পরিক সহযোগিতায় দেশের শিল্পখাতকে টেকসই করতে হবে: বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম নারায়ণগঞ্জ সদরে বিতর্ক উৎসবের ২য় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল শেষ, সেমিফাইনাল ২০ জুন সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

নারায়ণগঞ্জে বিভাগীয় কমিশনারের দিনব্যাপী বিভিন্ন  প্রকল্পের উদ্বোধন ও সরকারি দপ্তর পরিদর্শন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৪৭ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

​জলবায়ু সচেতনতা,খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি সহ মেধাচর্চাকে সামনে রেখে নারায়ণগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নিয়েছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। সোমবার (১৫ জুন, ২০২৬) সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি বিতর্ক উৎসব, অফিসার্স ক্লাবের ভবন সম্প্রসারণ, মাতৃসদন রুম, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ একাধিক প্রকল্পের উদ্বোধন এবং বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন।


​সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা সার্কিট হাউসে পৌঁছালে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মো. রায়হান কবির ও জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ। পরে পুলিশ বাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করেন। তিনি জেলা প্রশাসকের কার্যালয় পরিদর্শন করেন এবং দাপ্তরিক কর্মকাণ্ড ও সেবার মান বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।

​সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে Climate Resilient Campus Initiative-এর আওতায় “যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি” প্রতিপাদ্যে দিনব্যাপী ‘বিতর্ক উৎসব-২০২৬’ এর উদ্বোধন করা হয়। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এবং সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।

​বিতর্ক উৎসবের পর বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জ সদর উপজেলার মাতৃসদন রুম, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এরপর তিনি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অফিস পরিদর্শন করে সাধারণ মানুষকে দ্রুত ও স্বচ্ছতার সাথে ভূমি সেবা প্রদানের নির্দেশনা দেন।

​দিনের শেষভাগে বিভাগীয় কমিশনার নারায়ণগঞ্জ মিশন পাড়া অফিসার্স ক্লাবের নতুন ভবন সম্প্রসারণের শুভ উদ্বোধন করেন। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের পরিকল্পনা ও বাস্তবায়নে এই সম্প্রসারণ কাজ সম্পন্ন হয়। দিনব্যাপী বিভাগীয় কমিশনারের সকল কার্যক্রমের সাথে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ​ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন:
“জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় খাল পুনরুদ্ধার ও বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের যুক্তিনিষ্ঠ চিন্তা ও বিশ্লেষণী ক্ষমতা গড়ে তুলতে বিতর্ক চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারায়ণগঞ্জকে শিক্ষা, সংস্কৃতি ও পরিবেশবান্ধব উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে হবে।”

সভাপতির বক্তব্যে ​নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন,
“নারায়ণগঞ্জ শুধু শিল্প নগরী নয়, এটি মেধা ও মননের নগরী। প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত এ জেলার শিক্ষার্থীরা যুক্তি ও জ্ঞানের চর্চার মাধ্যমে জাতীয় পর্যায়ে গৌরব বয়ে আনবে। জেলা প্রশাসন শিক্ষা, পরিবেশ ও জনসেবা ও জনকল্যাণে প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে বদ্ধপরিকর।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা