• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Headline
জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্দরে বিএম ইউনিয়ন স্কুল-অ্যান্ড-কলেজে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান খাদ্যের অভাবে দিশেহারা শিয়াল, সোনারগাঁওজুড়ে আতঙ্ক জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের  শ্রদ্ধাঞ্জলি হাজীগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের মানোন্নয়নে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ডিসির অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৮০ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য সবুজায়নের কোনো বিকল্প নেই। যেখানে-সেখানে ময়লা ফেলে পরিবেশ দূষণ করা হলে তা শুধু প্রকৃতির ক্ষতিই করে না, মানুষের স্বাস্থ্যের জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে।

রোববার (১৪ জুন, ২০২৬) ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া সড়কের পাশে গড়ে ওঠা ময়লা আবর্জনার স্তূপ আংশিক অপসারণ ও বালু ভরাট করে সেখানে ফুল, ফলদ, ঔষধি ও বনজ গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনো ময়লার ভাগার সংশ্লিষ্টদের দ্রুত অপসারণ করতে হবে। শুধু ময়লার স্তূপ অপসারণ করলেই হবে না, ভবিষ্যতে যাতে এসব স্থানে পুনরায় বর্জ্য ফেলা না হয় সেদিকেও নজর রাখতে হবে। পরিবেশ রক্ষার এই আন্দোলনে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করতে হবে।

একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, সড়কের পাশে ময়লার স্তূপ শুধু সৌন্দর্যহানী নয়, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্যও ক্ষতিকর ছিল। আজকের এই উদ্যোগ এলাকার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যার দায়িত্বও সকলকে নিতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের অংশগ্রহণ ছাড়া পরিবেশ সংরক্ষণ সম্ভব নয়।

রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রমে ইউনিয়ন পরিষদের কর্মচারী, স্থানীয় স্বেচ্ছাসেবক ও এলাকাবাসী অংশ নেয়। আগামী ১৫ দিনের মধ্যে ভুলতা গাউছিয়ার ময়লা-আবর্জনার স্তূপ সম্পূর্ণ অপসারণ শেষে বালু ভরাট করে সেখানে গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

পরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ময়লা আবর্জনার স্তূপের আংশিক সরিয়ে বালু ভরাট করে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন, বিএনপি নেতা নাসির উদ্দিন, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, মাহবুবুর রহমান, আব্বাস উদ্দিন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কামাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা