• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
Headline
স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নাসিক নির্বাচন ঘিরে আলোচনায় শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব

সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১১১ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে নির্মিত এ ভবন উদ্বোধনের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি, সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এমপি, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, আসিফ আল জিনাত, হাজী মো. মোশারফ হোসেন, মো. কামরুজ্জামান ভূঁইয়া মাসুম, মো. খাইরুল ইসলাম সজীব এবং সিআইপি বাবু অমল পোদ্দার।

পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অধ্যাপক ড. নুসরাত ফাতেমা।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি মানসম্মত ভবন শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ উন্নত করে। বিশ্বেশ্বর পোদ্দার ভবন পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন ছাড়া গুণগত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। এ ভবন নির্মাণের ফলে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ সংকট দূর হবে এবং পাঠদান কার্যক্রম আরও সুশৃঙ্খল হবে। জেলা প্রশাসন শিক্ষার উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

অন্যান্য বক্তারাও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো উন্নয়ন শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পূর্বশর্ত। ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ চালু হওয়ায় পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে পড়াশোনা করতে পারবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তারা।

উল্লেখ্য, পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় সোনারগাঁও উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। নতুন ভবনটি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ সংকট দূর করবে এবং পাঠদান পরিবেশ উন্নত করবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা