• সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জে ‘বর্ষায় নজরুল’ অনুষ্ঠান উদযাপিত আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি ঘোষণা: সভাপতি স্মৃতি, সম্পাদক হারুন মুন্সিগঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের মীরকাদিম পৌর কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ নারায়ণগঞ্জে ৩১ সদস্যের মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি গঠন নারায়ণগঞ্জে শ্বেত পায়রার নতুন কমিটির সভাপতি মাসুমুল হক ও সাধারণ সম্পাদক শারমিন আক্তার লাবণ্য সেহলী পারভীন-ই হিউম্যান এইড এর প্রতিষ্ঠাতা মহাসচিব —মহামান্য সুপ্রিম কোর্ট ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের অভিযান: ডিসি জাহিদুল ইসলাম অপরাধ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের পথে আইজিপি মো. আলী হোসেন ফকির ডেঙ্গু প্রতিরোধে ডিসির নির্দেশে জেলা তথ্য অফিসের উদ্যোগ গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক সড়ক প্রচার নারায়ণগঞ্জের উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের তাগিদ ডিসি রায়হান কবিরের

চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ৮২ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

আগামী পাঁচ বছরে চট্টগ্রামে প্রায় দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। শনিবার (১৩ জুন, ২০২৬) কর্ণফুলী উপজেলার চাদগাঁও বেড়িবাঁধ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তবে শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। গাছ লাগিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না, প্রতিটি চারাকে বাঁচিয়ে রাখতে হবে।

প্রধানমন্ত্রীর ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ জাতীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে এ বছর প্রায় ২৫ লাখ চারা রোপণের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। কর্মসূচির উদ্বোধনী পর্বে জেলা প্রশাসক একটি সোনালু গাছের চারা রোপণ করেন।

এ সময় চাদগাঁও বেড়িবাঁধ এলাকায় প্রায় ১.৫০ একর জমিতে ১৯ প্রজাতির ১ হাজার ২০০টি চারা রোপণ করা হয়। রোপণকৃত চার মধ্যে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত পরিবেশবিদ ও সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণ, নগরায়নের ফলে হারিয়ে যাওয়া সবুজায়ন ফিরিয়ে আনা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা