• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
Headline
স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নাসিক নির্বাচন ঘিরে আলোচনায় শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব

নারায়ণগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশ ও সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১০৩ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশ ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন ২০২৬) নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প (৩য় সংশোধিত)”-এর আওতায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), নারায়ণগঞ্জের যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় বক্তারা শব্দদূষণের ক্ষতিকর প্রভাব, শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রচলিত আইন ও বিধিমালা এবং তা মাঠপর্যায়ে বাস্তবায়নে পুলিশ ও সরকারি কর্মকর্তাদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণ সেশনে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে শব্দদূষণের বিভিন্ন উৎস, পরিবেশ ও মানবদেহের ওপর এর মারাত্মক প্রভাব এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫ এর গুরুত্বপূর্ণ আইনগত দিকসমূহ তুলে ধরা হয়। বিশেষ করে মাঠপর্যায়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের দায়িত্ব পালনকালে শব্দদূষণকারী যানবাহনের বিরুদ্ধে কীভাবে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সোহেল রানা; বিআরটিএ’র সহকারী পরিচালক (ইঞ্জি.) মো. মাহবুবুর রহমান; সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এ কে এম মেহেদী হাসান,নারায়গঞ্জ ট্রাফিক ইনচার্জ (প্রশাসন) এম এ করিম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা