• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
Headline
স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান নাসিক নির্বাচন ঘিরে আলোচনায় শিল্পপতি রাকিবুল ইসলাম রাকিব

নারায়ণগঞ্জে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১০১ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

উপজেলা রিসোর্স টিম (ইউআরটি) সদস্যদের অংশগ্রহণে ‘গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন ২০২৬) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর ও স্বল্পব্যয়ের মাধ্যম। ইউআরটি সদস্যরা প্রশিক্ষণ নিয়ে মাঠ পর্যায়ে গ্রাম আদালতকে আরও সক্রিয় ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, নারায়ণগঞ্জের উপ-পরিচালক (উপসচিব) নিলুফা ইয়াসমিন।

প্রশিক্ষণে ইউআরটি সদস্যদের গ্রাম আদালত আইন, বিধিমালা, মামলা পরিচালনা পদ্ধতি, রেকর্ড সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে হালনাগাদ ধারণা দেওয়া হয়।

সভাপতির বক্তব্যে নিলুফা ইয়াসমিন বলেন, গ্রাম আদালতের মাধ্যমে তৃণমূল পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে ইউআরটি সদস্যদের দক্ষতা বৃদ্ধি জরুরি। এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠী উপকৃত হবে।

প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার ইউআরটি সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা