মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত জেএমআই ইন্ডাস্ট্রি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
বুধবার সকালে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দী এলাকায় অবস্থিত শিল্পপ্রতিষ্ঠানটি পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানটির উৎপাদন ও সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান এবং জেএমআই কর্তৃপক্ষের প্রতিনিধিরা।
পরিদর্শনকালে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, ডিডিএলজি মৌসুমী মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), গজারিয়া থানার অফিসার ইনচার্জসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সফরকালে শিল্পপ্রতিষ্ঠানটির কার্যক্রম, উৎপাদন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে অবহিত হন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী।