• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
Headline
ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বাবা-মেয়ের দুই দিনের রিমান্ড নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের নতুন ইউএনও মাহমুদুল হাসান নারায়ণগঞ্জ জেলায় জন্ম-মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠ আড়াইহাজার পরিচ্ছন্ন পর্যটনবান্ধব নগর হবে চট্টগ্রাম: জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা নারায়ণগঞ্জের বক্তাবলীতে তিন ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা, একটি ভাটা আংশিক ভেঙে দেওয়া হয়েছে শান্তিপূর্ণ, জনবান্ধব প্রশাসন ও সবুজ নারায়ণগঞ্জ গড়াসহ সর্বক্ষেত্রে নিরলসভাবে কাজ করছেন ডিসি রায়হান কবির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ জ্যেষ্ঠ ফটো সাংবাদিক মাহমুদ হাসান কচির সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ নারায়ণগঞ্জে শিল্পাঞ্চলে শান্তি বজায় রাখতে সতর্ক অবস্থানে জেলা প্রশাসন, স্বাভাবিক রয়েছে উৎপাদন সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সিদ্ধিরগঞ্জে ১নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে‌ মিলাদ ও দোয়া

নিজস্ব প্রতিবেদক / ১৬০ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা ও আধুনিক বাংলাদেশের রুপকার এবং স্বনির্ভর বাংলাদেশের প্রথম স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকায় এ দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খারেদা জিয়া,সহ কবরবাসী সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনায় মহান আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সহ সভপতি পিন্টু, নারায়নগঞ্জ মহানগর যুবদলের অন্যতম সদস্য মোহাম্মদ জুয়েল রানা, নারায়নগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতির মোয়াজ হোসেন মানিক, ১নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক রিপন, ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন নরু, মো: জসিম উদ্দিন, ১নং ওয়ার্ড বিএনপির আইন বিষয়ক সম্পাদক এড. রাজু. মো: বাবুল হোসেন, গাজী স্বপন, শাহেদ ইসলাম, মো: বিপ্লব, মো: রফিক, রাসেল আরশ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সর্বস্তরের মানুষের মাঝে তবারক রান্না করা খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা