• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের মানোন্নয়নে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ডিসির অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী অসহায় স্বপ্না বেগমে কে স্বাবলম্বী করতে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী নারায়ণগঞ্জে লোকনাথ গীতা শিক্ষালয়ের আয়োজন প্রতিযোগি বিজয়ীদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক উৎসব বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করলো মানব কল্যাণ পরিষদ ঢাকা রেঞ্জ ডিআইজি’র পরিদর্শনে সুষ্ঠুভাবে শেষ হলো এএসআই (নিরস্ত্র) নিয়োগের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা বিএনপির কর্মীরা আপনাদের মারধর করেনি শুধু একটু আদর করেছে – এড. টিপু

কুষ্টিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৮৭ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

জেলা প্রাথমিক শিক্ষা অফিস কুষ্টিয়ার আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন ২০২৬) সকাল ১০টায় কুষ্টিয়া সদরের হাউজিং এস্টেট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলাম।

এ সময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান বলেন, প্রাথমিক শিক্ষাই জাতির ভিত্তি। সহশিক্ষা কার্যক্রম ও ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশ ঘটে। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। আজকের এই শিশুরাই আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হবে।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিশুদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। মাদক ও মোবাইল আসক্তি থেকে শিশুদের দূরে রাখতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ দেহ ও সৃজনশীল মন গঠনে অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হতে হবে।

জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় কুষ্টিয়ার ৬টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে কুষ্টিয়া জেলার প্রতিনিধিত্ব করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা