• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
Headline
মতলব উত্তরে শিপু মিয়াজীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি ৪ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান সুলতানাবাদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোহাম্মদ সেলিম সরকার সম্মিলিত প্রচেষ্টায় যত ধরনের সংস্কার দরকার সেটা আমরা করবো – মশিউর রনি টিম খোরশেদের উদ্যোগে ফ্রি এম্বুলেন্স সেবার উদ্বোধন জিয়া স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক – মাজহারুল ইসলাম জোসেফ মানবাধিকার সংগঠনের নিবন্ধন প্রক্রিয়া সংস্কারের দাবি সেহলী পারভীনের ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে নারায়ণগঞ্জে বৃহৎ র‍্যালি শনিবার, জনসম্পৃক্ততার আহ্বান জেলা প্রশাসনের বাংলাদেশ-তুরস্ক সাংস্কৃতিক সম্পদ সুরক্ষায় ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর বিশ্ব পরিবেশ দিবসে শীতলক্ষ্যা রক্ষার দাবিতে বন্দরে প্রতিবাদ সভা

নারায়ণগঞ্জ বক্তাবলীতে ২ ইটভাটাকে আড়াই লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধের নির্দেশ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ২৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকায় ২টি ইটভাটা থেকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

জরিমানা প্রাপ্ত দুইটি ইটভাটা হলো বক্তাবলী এলাকার পূর্ব গোপালনগরের ‘সান ব্রিকস ম্যানুফেকচারার’কে ১ লাখ ৩০ হাজার টাকা ও একই এলাকার ‘মেসার্স এ এস বি ব্রিকস ম্যানুফেকচারার’কে ১ লাখ ২০ হাজার টাকা। সেই সাথে এই দুইটি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রাখার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আল-আমিন বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে এসব ইটভাটা পরিচালিত হচ্ছিল। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এসব ইটভাটার বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। লাইসেন্সবিহীন ও অবৈধ ইটভাটা বন্ধে নিয়মিত অভিযান চলবে। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না।

অভিযানে সহযোগিতায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম। সেই সাথে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ প্রসিকিউশন প্রদান করেন।

নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা কিংবা প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা