• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
Headline
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আহত সাংবাদিক জাকির হোসেন বাদশার খোঁজ নিতে বাসায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং সুলতানাবাদ ইউনিয়নকে আধুনিক ও মডেল হিসেবে গড়তে চান চেয়ারম্যান প্রার্থী আনিছ-উজ্জামান সরকার সীমাবদ্ধতাকে ইচ্ছাশক্তি ও পরিশ্রম দিয়ে অতিক্রম করতে হবে: চট্টগ্রামের ডিসি জাহিদুল ইসলাম সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূত-এর সৌজন্য সাক্ষাৎ  প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনার এর সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

মতলব উত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

নিজস্ব প্রতিবেদক / ৪৯ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬
0-0x0-0-0#

মতলব উত্তরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

 

মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুন) সকালে মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ওমেন্স ইঞ্জিনিয়ারর্স চ্যাপ্টার (আইইবি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহানাজ শারমিন।

তিনি বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রূপকার হিসেবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।” তিনি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্রগঠন এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

ইঞ্জিনিয়ার শাহনাজ শারমীন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জাতীয়তাবাদী আদর্শ এবং উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে তার অবদান দেশের মানুষ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মের কাছে জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম তুলে ধরতে হবে। তার দেখানো পথ অনুসরণ করেই দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।

মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হক জিতু’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জেলা বিএনপির সহ কোষাধ্যক্ষ মোঃ বশির সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গণি তপাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল ফরাজী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরকার, আমিনুল এহসান ফেরদৌস, পশ্চিম ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী সরকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিসুজ্জামান মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী।

অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা