• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ সদরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন: ১৮০ দিনে ১০ হাজার গাছ লাগানোর লক্ষ্য কুষ্টিয়ায় পদোন্নতিপ্রাপ্ত এএসআইকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার প্রশংসনীয় অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ১৫ পুলিশ সদস্য পুরস্কৃত যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন টিআইবির প্রতিবেদন নিয়ে মন্তব্যে অস্বীকৃতি স্বরাষ্ট্রমন্ত্রীর নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিডি  নিউজের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদের গ্রেপ্তারের ঘটনায় এনপিজেএ -এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

মতলব উত্তরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন সম্মাননা 

নিজস্ব প্রতিবেদক / ৩৮ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

মতলব উত্তরে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন সম্মাননা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ টরকি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) বিকেলে খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল হক জিতু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা যুবসমাজ ও ছাত্রসমাজকে মাদক ও নেশা থেকে দূরে রাখে। সমাজের সর্বস্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে খেলার উদ্বোধন করেন ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের ডা. মো. রিজোয়ান আহমেদ সরকার।
তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. সাইদুল ইসলাম তানিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শরীফ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. ফেরদৌস ইসলাম সোহেল, সদস্য মো. জাহাঙ্গীর আলম মামুন, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. জসিম উদ্দিন, সংগঠনের উপদেষ্টা মো. মাহমুদুল হাসান হানিফ, সমাজসেবক মো. খালেদ হোসেন রাবিব, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মো. রেহান উদ্দিন সরকার, মো. মোতালেব, মোহাম্মদ হোসেন, মো. দুলাল খন্দকার, সমাজসেবক মো. আবুল হোসেন প্রধান ও মো. মান্নান মাস্টার।
এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক মো. মোস্তফা প্রধান, মো. মান্নান সরকার, মো. হাছান সরকার, মো. বিল্লাল মাস্টার, মো. ফরহাদ বেপারী, মো. ছাদেক প্রধানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে তারুণ্যের আলো সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মো. জিসান মিয়া, মো. শিবলু মিয়া ও মো. সুজন মিয়া। এছাড়া সংগঠনের প্রধান উপদেষ্টা রাজীব প্রধান ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় পাওয়ার বয়েজ একাদশ ৩-০ গোলে লায়ন্স একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মো. ফয়সাল আহমেদ।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা