• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Headline
চিত্র পরিচালক, নাট্যকার রনির মৃত্যুতে শোকের ছায়া, নাট্যকল্যাণ সংস্থার গভীর শোক ১ দিনে ১৩৫ টন বর্জ্য সরিয়ে রেকর্ড গড়লেন ডিসি জাহিদ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডস পেলেন মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো:সোহাগ বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও সংগঠক গোলাম হায়দার লাল মিয়ার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম কে সাৃমনে রেখে একযোগে ৩৩০০-এর বেশি সরকারি ভবন পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু নারায়ণগঞ্জকে পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে জেলাজুড়ে একযোগে পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু নারায়ণগঞ্জ সদরকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রস্তুতিমূলক পরিচ্ছন্নতা অভিযান ও বিভিন্ন কর্মসূচি গ্রহণ নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর উল্টো রথযাত্রা মহোৎসব-২০২৬ অনুষ্ঠিত নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান,রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি মো : রায়হান কবির

ছেংগারচর পৌর মেয়র পদপ্রার্থী নূরুল হক সরকারের ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিবেদক / ১২১ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন ছেংগারচর পৌরসভার মেয়র পদপ্রার্থী এবং মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. নূরুল হক সরকার।
রোববার (৩১ মে ২০২৬) ওটারচর এতিম মার্কেট প্রাঙ্গণে এ শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মেয়র পদপ্রার্থী মো. নূরুল হক সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম প্রধান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওটারচর গ্রামের প্রবীণ মুরব্বি সোলায়মান সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুমন খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হান্নান লস্কর, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম সরকার, চাঁদপুর জেলা যুবদলের সহ-শ্রমবিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, ছেংগারচর পৌর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ছেংগারচর পৌর মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি তাজের আহমেদ টিপু, সাবেক ছাত্রনেতা ফারুক শিকদার, বিএনপি নেতা আসাদ সরকার, সাবেক পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হৃদয় মিয়াজী, শ্রমিক নেতা রহিম উদ্দিন মোল্লা, জিয়াউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মহন বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম এবং আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা