• রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
Headline
মানবিক বাজেট” কিন্তু বাস্তবায়ন কঠিন হবে : ওবায়দুর রহমান মৃধা চট্টগ্রামে পাঁচ বছরে দেড় কোটি বৃক্ষরোপণের লক্ষ্য: ডিসি জাহিদ গজরা ইউপি : সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী শাহ আলম লস্কর শিক্ষার প্রকৃত উদ্দেশ্য শুধু সনদ নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হতে হবে : ডিসি জাহিদুল ইসলাম মিঞা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে মতলব উত্তরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সাদুল্লাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে লড়তে চান মো. বাবুল সরকার সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে মোহনপুরে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক / ৬৭ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোহনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান নিপুর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আ. আজিজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলম তপাদার, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক কাজী মতিন, যুবদলের সভাপতি কবির তপাদার, সাধারণ সম্পাদক কবির সরকার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাদল, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক উজ্জল হাওলাদার, ছাত্রদলের সভাপতি সোহেল তালহা, সাধারণ সম্পাদক সাদ্দাম মুন্সি, যুবদল নেতা সোহরাফ।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের আধুনিক রাষ্ট্র গঠনের অন্যতম স্থপতি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনা বিকাশে তাঁর অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, কৃষি ও শিল্পখাতের উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর গৃহীত পদক্ষেপ আজও জনগণের কাছে স্মরণীয় হয়ে রয়েছে।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা