• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
Headline
আড়াইহাজারে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স:ডিসি রায়হান কবির জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব স্কাউট এর গৌরব অর্জন করায় অবন্তিকা দত্তকে সদর ইউএনও’র অভিনন্দন বিশ্ব আশেকে রাসুল হযরত ওয়ায়েস করনী (রা:) ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র মহরম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এইচএসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে চাপ নয়, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দাও: ডিসি রায়হান কবির নারায়ণগঞ্জে সওজের দখলকৃত জায়গা থেকে অবৈধ স্থাপনা দ্রুত উচ্ছেদ করা হবে: নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন প্রেস ব্রিফিং এ “মেধাবী জাতি গঠনে শিশু পুষ্টি নিশ্চিত অত্যন্ত জরুরি: :ডিসি রায়হান কবির চা বিক্রেতার মেয়ের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন মানবিক ডিসি জাহিদ নাচোলে ডিএনসির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১ মতলব উত্তরে তিন মাসে ৭৮ কিশোর গ্যাং সদস্য আটক, মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬১ সুস্থ সমাজ গঠনে ক্রীড়া চর্চা আরও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে : আলমগীর সরকার

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সির উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ  / ৬৬ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি। আধুনিক ও বিশ্বস্ত ট্রাভেল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। গতকাল ৩০ মে সন্ধ্যায় দেবীনগরের ধুলাউড়ি হাট এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগতি সংঘের সভাপতি মামুনুর রশিদ, দেবীনগর যুবদল বিএনপির সভাপতি নূর মোহাম্মদ, যুবদল নেতা মোহাম্মদ জহুরুল ইসলামসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ সোহেল রানা জানান, পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির মাধ্যমে দেশ-বিদেশে ভ্রমণ, এয়ার টিকিট বুকিং, ভিসা প্রসেসিং, ওমরাহ ও হজ সংক্রান্ত পরামর্শসহ বিভিন্ন ট্রাভেল সেবা নির্ভরযোগ্যভাবে প্রদান করা হবে। গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে নিরাপদ ও নির্ভরযোগ্য ট্রাভেল সেবার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
দেবীনগরের প্রাণকেন্দ্রে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সততা, দক্ষতা ও গ্রাহকসেবার মাধ্যমে পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি অল্প সময়ের মধ্যেই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা