• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
Headline
এসপির নেতৃত্বে নরসিংহপুরে মাদক স্পটে অভিযান, ৪২ মাদকসেবী গ্রেফতার স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় রোমানের সুচিকিৎসা ও মামলা থেকে অব্যাহতির দাবিতে ডিসি-এসপিকে স্মারকলিপি বন্দিদের জন্য মাদকবিরোধী সভা ও গার্মেন্টস প্রশিক্ষণ: ৩ ঘোষণা দিলেন ডিসি মো: রায়হান কবির  নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ : সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার সদর উপজেলায় প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তোমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতে হবে : ডিসি মো : রায়হান কবির  মাত্র দুই সপ্তাহেই সর্ব মহলে আস্থার প্রতীক: নারায়ণগঞ্জে জনপ্রিয়তার শীর্ষে পুলিশ সুপার হাবিবুর রহমান

কুমিল্লা সদর মডেল থানায় গাড়ির চাবি তুলে দিলেন মোহাম্মদ হাতেম

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ১০২ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

আইনশৃংখলা উন্নতির লক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিন মডেল থানায় এডভান্স সিএনজি ও ফিলিং স্টেশনের পক্ষ থেকে একটি পিআপ ভ্যান দেওয়া হয়েছে। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দয়াপুর এডভান্স সিএনজি ফিলিং এ কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানের হাতে পিকআপ ভ্যানের চাবি তুলে দেন তৈরী পোশাক শিল্পের বৃহৎ সংগঠন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম। এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) পঙ্কজ বড়ুয়া। সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ, কুমিল্লা সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুল ইসলাম, এমবি নীট ফ‍্যাশনের এর পরিচালক এবং বায়লার প্রথম সহ-সভাপতি হাসিন আরমান অয়ন, পরিচালক হাসিন রাইহান। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মঈনুল হাসান, আসিফ হাসান সায়েম, আদিল হাসান সাজিদসহ আরো অনেকে।

গাড়ির চাবি তুলে দেওয়ার সময় বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কুমিল্লা সদর দক্ষিন অঞ্চলের থানায় পর্যাপ্ত পরিমাণে গাড়ির ব্যবস্থা না থাকায় পুলিশি দায়িত্ব পালন করতে সমস্যা হওয়ার কারণে তারা আমাকে অবহিত করেন। আমি বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে অল্প সময়ের মধ্যে আমাদের পারিবারিক প্রতিষ্ঠান এডভান্স সিএনজি ফিলিং স্টেশনের পক্ষ থেকে একটি পিআপভ্যানের ব্যবস্থা করি। এতে থানা এলাকায় চুরি,ডাকাতি, ছিনতাই, মাদক চোরাচালান, রাহাজানিসহ আইনশৃঙ্খলার ব্যবস্থা সচল রাখতে পুলিশ আগের চেয়ে আরো বেশি ভূমিকা পালন করবে। তাই আগামীকাল পবিত্র ঈদুল আযহার আগের দিন গাড়িটি জেলা পুলিশ সুপারের হাতে তুলে দিয়েছি। দেশ, সমাজ ও মানুষের কল্যাণে আমাদের সহযোগিতা সবসময় অব্যহত থাকবে।
এসময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, আমি কুমিল্লা জেলায় যোগদানের পর আইনশৃংখ্যলার উন্নতি ও চুরি ডাকাতি ছিনতাইসহ অপরাধমূলক কর্মকান্ড মোকাবেলা করার জন্য পর্যাপ্ত পরিমানে পরিবহন ব্যবস্থা না থাকায় আমি উর্ধতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই। পরে উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দেশের তৈরী পোশাক শিল্পের বৃহৎ সংগঠন বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম আমাদের সদর দক্ষিন মডেল থানায় একটি গাড়ির ব্যবস্থা করে দেন। এতে আমাদের কাজে গতিসহ আইনশৃঙ্খলার উন্নতির সহায়ক হবে। এসময় বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেমের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা