• শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
Headline
দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মানবিক সমাজ গঠনের লক্ষ্যে যাত্রা শুরু ‘বাংলাদেশ মানববন্ধু সংগঠন’ জেলা প্রশাসনের সহযোগিতায় নারায়ণগঞ্জে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত: একই সড়কে রথযাত্রা ও শোক মিছিল মোবাইল আসক্তি কমাতে শিক্ষার্থীদের দাবা খেলায় উদ্বুদ্ধ করতে হবে বিল্লাল হোসেন রবিন আজ বিকালেই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি, প্রস্তুতি সম্পন্ন ডেঙ্গু প্রতিরোধে ২৬ জুলাই জেলা প্রশাসনের উদ্যোগে সকল সরকারি দপ্তরে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত হবে বন্দর থানা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদে কমিটি গঠন, সভাপতি মহসীন, মাইনুদ্দিন সম্পাদক নাসিক ওয়ার্কার্স ইউনিয়ন নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ উপকূলীয় জেলে পরিবারের জীবনমান উন্নয়ন ও দ্রুত ভাগ্য বদলাতে শিক্ষা ও আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব ডিসি  জাহিদের

ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৮৯ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

বোধবার ২৭ মে সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির এক সাক্ষাৎকারে শুভেচ্ছা বার্তায় ঈদের তাৎপর্য তুলে ধরে জেলাবাসীর প্রতি আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, ত্যাগের, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। এই শুভক্ষণে আমি নারায়ণগঞ্জ জেলাবাসীকে জানাই শুভেচ্ছা ও ঈদ মোবারক।

তিনি বলেন, ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু আনন্দের নয়, বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন ও ত্যাগের চিরন্তন বার্তা বহন করে। হযরত ইব্রাহিম আ.-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত করেছে।

মো. রায়হান কবির আরও বলেন, নারায়ণগঞ্জ একটি শিল্প ও বাণিজ্য সমৃদ্ধ জেলা। এখানকার মানুষ পরিশ্রমী, শান্তিপ্রিয় ও মানবিক। ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। এই ঈদে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের নেওয়া পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, যানজট নিরসন, পশুর হাটের নিরাপত্তা, বাজার মনিটরিং এবং শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে প্রশাসন তৎপর রয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে দিতে সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হচ্ছে।

নারায়ণগঞ্জবাসীর প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, আসুন, ঈদের খুশি ভাগ করে নিই সবার সঙ্গে। কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখি। সড়কে শৃঙ্খলা মেনে চলি এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করি।

আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে তিনি বলেন, মহান আল্লাহ পাক যেন আমাদের ত্যাগ কবুল করেন। আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন।

সবশেষে জেলা প্রশাসক মো. রায়হান কবির জেলার সর্বস্তরের জনগণ,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, শ্রমিক এবং প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান এবং সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা