• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
Headline
বি এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজে নবীন বরণ ও এইচএসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল মোহনপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রত্যাশী‌ আরিফ উল্লাহ মুন্সী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রেস ব্রিফিংয়ে মেধাবী জাতি গঠনে শিশুদের পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি : ডিসি ফরিদা খানম হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে : জিয়াউর রহমান জিয়া অসুস্থ গিনেস রেকর্ডধারী “ফুটবল ম্যান” মাসুদ রানাকে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন ডিসি মো:রায়হান কবির বায়ু দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বন্দরে ২ ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা পানি সংকট মোকাবেলায় এশিয়ার সকল দেশকে এগিয়ে আসার আহবান স্পীকারের জেলা রোভারের বার্ষিক কাউন্সিল সভায় “স্কাউটিং শুধু একটি সংগঠন নয়, এটি চরিত্র গঠনের পাঠশালা:ডিসি মো: রায়হান কবির এখনই সাংবাদিক পেটাচ্ছে, ক্ষমতায় গেলে খুন করবে : শান্তা ফারজানা অসহায়-দুঃস্থ মানুষ সহ ন্যায়ের পক্ষে পাশে দাঁড়াতে নেতা-কর্মীদের নির্দেশনা দিলেন মানবাধিকার নেতা মফিজুর রহমান সোহেল

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

বিদ্যুৎ টাইমস ডেস্ক / ১০৫ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে আবারও ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে।

বুধবার ২৭ মে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যমুনা টেলিভিশনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফেরত নেওয়া হয়েছে। আপাতত সেখানেই মহিষটি লালন পালন করা হবে।”

নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই অ্যালবিনো জাতের এ মহিষটির চুল ও চোখ দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় আদর করে এর নাম রাখেন ‘ট্রাম্প’।

অদ্ভুত নামের কারণে মুহূর্তেই ভাইরাল হয় বিরল অ্যালবিনো জাতের মহিষটি। তবে ভাইরাল হওয়ার আগেই ৭০০ কেজি ওজনের ডোনাল্ড ট্রাম্পকে ৫৫০ টাকা কেজি দরে কিনেছিলেন রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির।

মহিষটিকে দেখতে শিশু, কিশোর ও যুবকরাই নন, অনেক নারীও এসেছিলেন। বরিশাল, কুমিল্লাসহ দূরবর্তী জেলা থেকেও দর্শনার্থী আসেন। অনেকে কিনতে না পেরে হতাশাও প্রকাশ করেন।

আন্তর্জাতিকভাবেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। এএফপি থেকে রয়টার্স পর্যন্ত প্রায় সব আন্তর্জাতিক গণমাধ্যমে জায়গা পায় এই ভাইরাল মহিষটি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত ভিড় ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে মহিষটি আপাতত কোরবানি না দিয়ে খামারে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা