• মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Headline
ষাটনল ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান বিলাস পবিত্র ঈদুল আজহার উপলক্ষে ফতেপুর পশ্চিম ইউনিয়নবাসীকে ইঞ্জি. হাবিবুর রহমানের শুভেচ্ছা ছেংগারচর পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন গোলাম কিবরিয়া খান বাবু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গজরা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন হাফিজ মুন্সি ছেংগারচর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা মোঃ শাকিল খান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মোঃ আবু সাঈদ বেপারী তরুণ সমাজের প্রত্যাশার প্রতীক ফয়সাল আহাম্মদ সোহেলের ঈদ শুভেচ্ছা ছেংগারচর পৌরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ফরহাদ হোসেন আবির ঈদুল আজহা উপলক্ষে গজরা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন শাহ আলম লস্কর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গজরা ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন হাফিজ মুন্সি

নিজস্ব প্রতিবেদক / ২৬ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর-২ মতলব উত্তর ও দক্ষিণ আসনের সংসদ সদস্য ড.মোঃ জালাল উদ্দিন-এর পক্ষ থেকে গজরা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি, গজরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী মোঃ হাফিজ মুন্সি।

এক শুভেচ্ছা বার্তায় হাফিজ মুন্সী বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, কোরবানি, ভ্রাতৃত্ববোধ ও মানবতার এক মহান শিক্ষা বহন করে। এই ঈদ আমাদের আত্মত্যাগের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয় এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগায়।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হোক। গজড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে তিনি সকলের কাছে দেশ ও জাতির কল্যাণে দোয়া প্রার্থনা করেন।

মোঃ হাফিজ মুন্সি বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ঐক্যের শিক্ষা দেয়। আসুন, আমরা সবাই ভেদাভেদ ভুলে সমাজ ও দেশের কল্যাণে একসঙ্গে কাজ করি।

তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান। পাশাপাশি মহান আল্লাহ তায়ালার দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
ঈদ মোবারক গজরা ইউনিয়ন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা