• সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
Headline
জহিরাবাদ‌ ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন বাণিজ্য সচিব হলেন মো. আতাউর রহমান খান ডিসি জাহিদের উদ্যোগে উৎসবে নতুন সংস্কৃতি: ‘দাম কমেছে পণ্যের, উৎসব হবে সকলের’ নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির আসন্ন ঈদুল আজহায় কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণে সর্বাত্মক প্রস্তুতি: ডিসি রায়হান কবির ঈদুল আযহা উপলক্ষে সুলতানাবাদ ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম মামুন ছেংগারচর পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী উজ্জ্বল ফরাজী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কাউন্সিলর পদপ্রার্থী মফিজুল ইসলাম জমাদারের শুভেচ্ছা পশ্চিম ফতেপুর ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী ইলিয়াস আলী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকেলে সংবাদ সম্মেলন

জহিরাবাদ‌ ইউনিয়নবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন

নিজস্ব প্রতিবেদক / ৫ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

 

মতলব উত্তর উপজেলার ৯নং জহিরাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোবারক হোসেন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ঈদুল আযহার শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধের এক অনন্য দৃষ্টান্ত। এই মহিমান্বিত উৎসব সমাজে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, এই আনন্দঘন মুহূর্তে আমি জহিরাবাদ ইউনিয়নবাসীসহ দেশের সকল মানুষের প্রতি জানাই ঈদ মোবারক। আল্লাহ যেন সবার জীবনকে শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন।

তিনি আরও বলেন, জহিরাবাদ ইউনিয়নের সার্বিক উন্নয়ন,অগ্রগতি এবং জনগণের জীবনমান উন্নয়নই তার মূল লক্ষ্য। আগামী দিনে তিনি ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করে যেতে চান বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোবারক হোসেন বলেন, উন্নয়নের পথে এগিয়ে যেতে হলে স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, আমরা এমন একটি জহিরাবাদ ইউনিয়ন গড়তে চাই যেখানে থাকবে না কোনো মাদক, দুর্নীতি ও অনিয়ম। থাকবে শুধু উন্নয়ন, ন্যায়বিচার ও জনসেবা।

তিনি আরও জানান, তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাই হবে তার অগ্রাধিকার।

ঈদুল আযহা উপলক্ষে তিনি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষকে একে অপরের প্রতি সহমর্মিতা, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান।

স্থানীয় জনগণের উদ্দেশে তিনি বলেন, উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে সকলের সহযোগিতা অপরিহার্য। তাই তিনি জহিরাবাদ ইউনিয়নের জনগণের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা