• সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
Headline
ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: ডিসি জাহিদুল ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির প্রবাসী পল্লী আবাসন প্রকল্পের চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়ম ও প্রতারণার অভিযোগ ডিসি জাহিদের দেওয়া হুইলচেয়ারে বদলে গেল প্রতিবন্ধী শওকতের জীবন আমেরিকার সমাজ-সংস্কৃতির অপরিহার্য অংশ হবে বাঙালিরা: নিউইয়র্ক বইমেলায় রেহমান সোবহান নিত্যপণ্যের দাম কমিয়ে ‘উৎসব ছাড়’ সংস্কৃতি চালু করলেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা মানুষ যখন খেলাধুলার মধ্যে থাকে তখন বিপথে যাওয়ার সুযোগ থাকেনা – এমপি আজাদ ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উপলক্ষে ‘Automated Land Management System’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৪০ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে “Automated Land Management System: The Changes, Development and Way Forward” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ ২০ মে ২০২৬ ইং মঙ্গলবার সকাল ১১টায় ফতুল্লায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন তাসমিন আক্তার, সিনিয়র সহকারী কমিশনার ভূমি নাজমুল হুদা, জেলার সকল সহকারী কমিশনার ভূমি, ভূমি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রায় ৪০-৫০ জন কর্মকর্তা।

সেমিনারে ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার লক্ষ্যে অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের পরিবর্তন, অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ভূমি সংক্রান্ত সেবাসমূহকে ডিজিটালাইজড ও স্বয়ংক্রিয় ব্যবস্থাপনার আওতায় এনে দ্রুত ও সহজে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য। ‘পেপারলেস অথবা লেস পেপার’ ধারণা বাস্তবায়ন, সময় ও ব্যয় সাশ্রয়, দালালনির্ভরতা কমানো, জবাবদিহিতা নিশ্চিতকরণ, ক্যাশলেস ভূমি সেবা, অটোমেটেড রেকর্ড হালনাগাদ ব্যবস্থাপনা, অটোমেটেড রেকর্ড হোল্ডিং সমন্বয় এবং শতভাগ অনলাইন পেমেন্ট নিশ্চিত করাই ভূমিসেবা মেলা ২০২৬ এর মূল উদ্দেশ্য।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “ভূমি সেবাকে জনবান্ধব ও হয়রানিমুক্ত করতে সরকার অটোমেশনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এখন ঘরে বসেই ই-নামজারি আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ ও মৌজা ম্যাপ সংগ্রহ করা যাচ্ছে। এতে নাগরিকদের সময়, অর্থ ও ভোগান্তি কমেছে।”

তিনি আরও বলেন, “দালালচক্র ও দুর্নীতি বন্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। ভূমি অফিসে কোনো ধরনের অনিয়ম পেলে সরাসরি হটলাইনে অভিযোগ করুন। প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে সমাধান করা হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। সকলের সহযোগিতায় আমরা শতভাগ ডিজিটাল ও স্বচ্ছ ভূমি সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

উল্লেখ্য, ভূমিসেবা মেলা ২০২৬ আগামী ২১ মে পর্যন্ত চলবে। মেলায় ভূমি সংক্রান্ত যেকোনো সেবা তাৎক্ষণিকভাবে গ্রহণ করতে পারবেন সেবাগ্রহীতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা