• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ সদরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন: ১৮০ দিনে ১০ হাজার গাছ লাগানোর লক্ষ্য কুষ্টিয়ায় পদোন্নতিপ্রাপ্ত এএসআইকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার প্রশংসনীয় অবদান ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ১৫ পুলিশ সদস্য পুরস্কৃত যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন টিআইবির প্রতিবেদন নিয়ে মন্তব্যে অস্বীকৃতি স্বরাষ্ট্রমন্ত্রীর নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিডি  নিউজের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদের গ্রেপ্তারের ঘটনায় এনপিজেএ -এর তীব্র নিন্দা ও প্রতিবাদ

নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৬১ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১০টায় নারায়ণগঞ্জের মন্ডলপাড়া এলাকায় নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তা পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। কর্মসূচিতে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি আরবান কমিউনিটি ভলান্টিয়াররাও অংশ নেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন হাজিগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ নুরুল আলম, নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ শাহজাহান মিয়া, আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মিরন মিয়া, কাঁচপুর মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ জাহাঙ্গীর আলম এবং ফতুল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ আব্দুল হালিম।

আলোচনা সভায় বক্তারা অগ্নি প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

সভা শেষে নারায়ণগঞ্জে সাম্প্রতিক সময়ে গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “এসব দুর্ঘটনা নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তিতাস গ্যাসের পুরাতন সঞ্চালন লাইন দ্রুত সংস্কার, নিয়মিত লিকেজ পরীক্ষা, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ এবং জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হবে। বহুতল ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলবে।”

তিনি আরও বলেন, “প্রতিটি জীবনই মূল্যবান। অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে শুধু ফায়ার সার্ভিস নয়, নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। বাসাবাড়ি ও কারখানায় গ্যাসের চুলা, বৈদ্যুতিক সংযোগ নিয়মিত পরীক্ষা করুন। কোনো লিকেজ বা ত্রুটি দেখলে দ্রুত ৯৯৯ বা নিকটস্থ ফায়ার স্টেশনে জানান।”

উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে জেলাজুড়ে মহড়া, লিফলেট বিতরণ ও স্কুল-কলেজে সচেতনতামূলক কর্মসূচি চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা