• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
Headline
খাদ্যের অভাবে দিশেহারা শিয়াল, সোনারগাঁওজুড়ে আতঙ্ক জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের  শ্রদ্ধাঞ্জলি হাজীগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পার্পণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলের মানোন্নয়নে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় মাদক ও কিশোর অপরাধের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান ডিসির অসচ্ছল মাদ্রাসা ছাত্রের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী অসহায় স্বপ্না বেগমে কে স্বাবলম্বী করতে মানবিক সহায়তা দিয়ে পাশে দাঁড়ালেন সদর উপজেলা প্রশাসন পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদুল আজহা উপলক্ষে যাতায়াত নিরাপদ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে নারায়ণগঞ্জে বিশেষ সভা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ / ৭৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উদযাপন উপলক্ষে সড়ক, সেতু, রেলপথ ও নৌ-পথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করা, সার্বিক নিরাপত্তা বিষয়ক প্রস্তুতি গ্রহণ এবং কোরবানির পশু পরিবহন ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ মে ২০২৬ইং মঙ্গলবার দুপুর ১২টা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। এছাড়া উপস্থিত ছিলেন র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার আঃ রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. কাফি বিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল রানা, বিআরটিএর মাহবুবর রহমান, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, কলকারখানা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ।

সভায় ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় রোধ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, নৌ-পথে লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন রোধ, রেলস্টেশনে নিরাপত্তা জোরদার, কোরবানির পশুবাহী ট্রাকের নিরাপদ চলাচল এবং কোরবানির পর দ্রুত বর্জ্য অপসারণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরকে যথাযথ ব্যবস্থা নিতে জেলা প্রশাসক মো: রায়হান কবির নির্দেশনা প্রদান করেন ।

এই সময় সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “পবিত্র ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করাই আমাদের প্রধান লক্ষ্য। সড়কে চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় ও যানজট কোনোভাবেই বরদাশত করা হবে না। হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সমন্বিতভাবে কাজ করবে। কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মানা, জাল টাকা শনাক্তকরণ ও নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।”

তিনি আরও বলেন, “কোরবানির বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলতে হবে। সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে ২৪ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ নিশ্চিত করতে হবে। নাগরিক সচেতনতায় মসজিদের ইমাম ও স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা হবে। ঈদে সবার সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জে একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা